সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে করোনায় ২৪ ঘন্টায় সর্বচ্চ ৮ জনের মৃত্যু, সর্বচ্চ নতুন আক্রান্ত ১১৭!
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় সর্বচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে। সর্বচ্চ নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১’শ ১৭ জন। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব পরীক্ষা করা ২’শ ২৭ টি নমুন পরীক্ষার ফলাফলে ১’শ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৬’শ ৩৮ জনে।
গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন। এদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন, হরিণাকুন্ডু উপজেলার রহিমপুর গ্রামে একজন, শৈলকুপার বাগুটিয়া গ্রামে একজন, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে একজন ও কোটচাঁদপুর উপজেলার মায়াধরপুর গ্রামে একজন রয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭৯ জনে।
এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে জেলায় শুরু হয়েছে লকডাউনের প্রথম দিনে পুলিশ ও জেলা প্রশাসনকে ব্যাপক তৎপর দেখা যায়। শহরের দোকানপাট বন্ধ থাকলেও আড়ালে আবডালে ইজিবাইক, রিক্সা ও নছিমন করিমন চলতে দেখা গেছে। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান পরিচালনা করছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। করোনার ভয়াবহতার মাঝেও অনেক ব্যবসায়ী তাদের ব্যাবসা প্রতিষ্ঠানের আশপাশ ঘুরঘুর করতে দেখা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
১৫ বছর আগে দেওয়া শিশু হাসপাতালের ৩ কোটি টাকা মুল্যমানের যন্ত্রপাতি গায়েব!
গাংনীতে মাদক ব্যবসায়ী বিপ্লবের ১০ বছরের কারাদন্ড
সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
১ দিন আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
১ দিন আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু
২ দিন আগে