লগইন
জোড়গাছার শরীফ আহমেদ মিয়ার জানাযায় মানুষের ঢল: পরিবারের পাশে ছুটে যান এমপি ছেলুন জোয়ার্দ্দার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

জোড়গাছার শরীফ আহমেদ মিয়ার জানাযায় মানুষের ঢল: পরিবারের পাশে ছুটে যান এমপি ছেলুন জোয়ার্দ্দার

আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের "হাজীসাব বাড়ির" শরীফ আহমেদ মিয়ার জানাযায় মানুষের ঢল নামে। শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে ছুটে যান চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।


এছাড়াও, শোকসন্তপ্ত পরিবারের পাশে ছুটে যান নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান দারুস সালাম, মিনাজ উদ্দীন, আইলহাঁস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক প্রমুখ।


গত শুক্রবার দিনগত রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।


তিনি মরহুম আফসার উদ্দীন মিয়ার দ্বিতীয় ছেলে ও অধুনালুপ্ত ইউনিয়ন বোর্ডের একটানা ৪৫ বছরের প্রেসিডেন্ট মরহুম হাজী পিজির উদ্দীন আহমেদ ওরফে বড় মিয়ার নাতি ছিলেন। শরীফ আহমেদ মিয়া খুব জনপ্রিয় সামাজিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজ এলাকার ২৭ গ্রামের মন্ডল সমিতির সভাপতি ছিলেন। তাছাড়া, গ্রামের মসজিদ ও বিদ্যালয় কমিটির বিভিন্ন মেয়াদে সভাপতি ছিলেন। ঘোলদাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় উচ্চশিক্ষিত ও সুদর্শন শরিফ আহমেদ মিয়ার অবদান অনস্বীকার্য। তিনি ঘোলদাড়ি বাজারের বিশিষ্ট কীটনাশক ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় ও জেলা পর্যায়ে আওয়ামীলীগের নেতৃত্বে ছিলেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র এক কন্যা, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৩৫ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।