লগইন
জামজামি ক্যাম্পের ইনচার্জ এস আই শরিয়তুল্লাহ পেটালো গ্রামপুলিশকে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

জামজামি ক্যাম্পের ইনচার্জ এস আই শরিয়তুল্লাহ পেটালো গ্রামপুলিশকে


আলমডাঙ্গার মধুপুরে এক কিশোরী বধূর আত্মহত্যাকে পুঁজি করে লেনদেনের কথা চলছিল। কিন্ত স্থানীয় গ্রামপুলিশের এক মোবাইলফোনের রিং সব ভেস্তে দিল। লেনদেন ভেস্তে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত করে ওই গ্রামপুলিশকে বেধড়ক মারধর করেছেন জামজামী ক্যাম্প পুলিশের ক্ষুদ্ধ আইসি এস আই শরিয়তউল্লাহ। মঙ্গলবার গ্রামপুলিশ জাফিরুলকে ডেকে নিয়ে মারধর করেন তিনি।


গত রবিবার (২৮ এপ্রিল) বিকেলে আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামে স্বামী ইমনের বাড়িতে কিশোরী বধু ইসমোতারা(১৭) আত্মহত্যা করে।


ইসমোতারার আত্মহত্যার পর জামজামী ক্যাম্পের আইসি এস আই শরিয়তউল্লাহ থানার ওসিকে আত্মহত্যার ঘটনা না জানিয়ে গোপনে আপোষরফার চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। এ চেষ্টায় মধুপুর গ্রামের আওয়ামিলীগের কয়েকজন নেতা যোগ দেন।


কিন্ত ক্যাম্পের আইসি ও আওয়ামিলীগ নেতার অর্থনৈতিক সব আয়োজন ভন্ডুল করে দেয় স্থানীয় গ্রামপুলিশ জাফিরুল। তিনি নিজের ডিউটি ভেবে নিয়মমাফিক আত্মহত্যার ঘটনা থানার ওসিকে মোবাইলফোনে রিং দিয়ে জানিয়ে দেন। খবর পেয়ে থানা পুুলিশ গভীর রাতে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেন। পরদিন সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আর গ্রামপুলিশের ওই এক মোবাইলফোনেই আইসির সব অর্থনৈতিক আয়োজন ভেস্তে যায়।


এতে ক্যাম্পের আইসি ও স্থানীয় আওয়ামিলীগ নেতারা ভীষণ চটে যান গ্রামপুলিশ জাফিরুলের ওপর। মঙ্গলবার রাতে মাঠের ভেতর এক ব্রীজের পাশে জাফিরুলকে ডেকে নেওয়া হয়। 'তোর ওসি বাপকে ( ওসি) কেন মোবাইল করেছিস? 'তোর ওসি বাপকে ডাক।" বলেই জাফিরুলকে বেধড়ক মারপিট করেন আইসি শরিয়তউল্লাহ। এসময় ক্যাম্পের কনস্টেবল আনোয়ারও জাফিরুলকে মারতে থাকেন।


নির্যাতিত গ্রামপুলিশ জাফিরুল জানায়, "আমাদের গ্রামে ইমনের স্ত্রী ইসমতারা আত্মহত্যা করে। আমি ডিউটি মনে করে ওসিকে জানাই। এতেই আইসি রেগে গিয়ে তোর ওসি বাপকে ডাক বলেই আমাকে মারধর শুরু করেন। কনস্টেবল আনোয়ার আমার মোবাইলফোন কেড়ে নেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।"
এব্যাপারে জামজামী ক্যাম্পের আইসি শরিয়তউল্লাহ নিজের অপরাধ স্বীকার করে বলেন, " আত্মহত্যার ঘটনা জাফিজুল প্রথমে আমাকে না জানিয়ে ওসিকে জানান। এতে আমি রেগে গিয়ে একটু মারধর করেছি। পরে আমি ভুল বুঝতে পেরেছি।" তিনি এই বিষয়টি পত্রিকায় নিউজ না করতেও সাংবাদিককে অনুরোধ করেন।


আলমডাঙ্গা থানার ওসি ( অফিসার ইনচার্জ) শেখ আব্দুল গণি জানান, এ বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।