সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কুয়েতে আত্মহনন করেছেন আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে এক যুবক আশিক
আলমডাঙ্গার বৈদ্যনাথ পুর গ্রামের প্রবাসি আশিকুর রহমান আশিক (২৬) নামের এক যুবক কুয়েতে গামছায় ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার বাড়িতে ৫০ হাজার টাকা পাঠানোর পর দুপুরের দিকে আত্মহত্যারর করেছে বলে জানতে পেয়েছে পরিবার। এ মর্মান্তিক ঘটনা দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনরা সোনার স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেছে ওই পরিবারের।
পারিবারিকসুত্রে জানা যায়, আলমডাঙ্গার বৈদ্যনাথপু্র গ্রামের সলেমান আলীর ছেলে আশিকুর রহমান আশিক ভাগ্যের অন্বেষনে ৬ বছর আগে কুয়েতে গমন করেন। সেখানে তিনি একটি হাসপাতালে ক্লিনারের চাকরী করতেন। গত ৬ মাস আগে আশিকুর বাড়িতে আসেন। বাড়ি এসে তিনি বিয়ে করেছেন। গত ৩ মাস আগে আবারও কুয়েতে চলে যান। পরিবারের খরচের জন্য পাঠানো ৫০ হাজার টাকা গতকাল সকাল ১০ টার দিকে তার স্বজনরা হাতে পেয়েছেন।
টাকা উঠানোর কয়েক ঘন্টা পর দুপুরের দিকে সংবাদ আসে আশিকুর গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছে। তার ন্বজনরা বিশ্বাসই করতে পারছে না যে ছেলে আকস্মিক আত্মহত্যা করতে পারেন। প্রকৃত ঘটনা কি ঘটেছে সেটা তাদের পক্ষে জানা সম্ভব হয়নি।মএই মর্মান্তিক ঘটনায় একটি পরিবারের সোনার স্বপ্ন ধুলিস্মৎ হয়ে গেছে। ছেলের মৃত্যর সংবাদে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
২০ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১২ ঘন্টা আগে