লগইন
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই-  আলডাঙ্গায় গণসংযোগকালে রাজ্জাক খান রাজ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ অক্টোবর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই- আলডাঙ্গায় গণসংযোগকালে রাজ্জাক খান রাজ

আলমডাঙ্গায় দিনব্যাপী গণসংযোগ করেছেন মিস্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য, এফবিসিসি আই এর ভাইস প্রেসিডেন্ট, এম এ রাজ্জাক খান রাজ।

গতকাল শনিবার আলমডাঙ্গা বড় জামে মসজিদে জোহরের নামাজ আদায় করেন তিনি। তিনি মসজিদে একটি এসি দান করেন।

এ সময় মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমার পাশে থাকলে এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীক দেন তাহলে চুয়াডাঙ্গাকে দেশের মধ্যে একটি উন্নত ও মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। সেই সাথে নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তুলে এলাকার বেকার সমস্যার সমাধান করার কথাও জানান।

তিনি বলেন, চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলাসহ বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদে সহযোগিতা অব্যাহত রেখেছি। শুধু নিজ এলাকাতেই নয়, দেশের যেকোনো জায়গায় যেকোনো সংকট, দুর্যোগে তার সহায়তার হাত সবসময় বাড়িয়ে দিয়েছি। বন্যাদুর্গত এলাকায় সাহায্য করেছি। সে সময় মসজিদে উপস্থিত ছিলেন বড় জামে মসজিদের দীর্ঘ বছরের সভাপতি মীর মহিউদ্দিন, উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।

নামাজ শেষে সন্ধ্যা অবধি আলমডাঙ্গা বাজারের বিভিন্ন অলি-গলিতে নৌকার পক্ষে গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি সাধারণ জনগণকে আবারও নৌকায় ভোট দিয়ে বিজয় করতে অনুরোধ করেন ও আওয়ামীলীগের উন্নয়নের লিফলেট বিতরণ করেন।

এ সময় রাজ্জাক খান রাজ বলেন, বাংলাদেশে যে ব্যাপক উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারা চলমান রাখতে নৌকার বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছেন, ভূমিহীনদের জন্য ভূমি ও ঘর নির্মাণ করে দিয়েছেন, এখন বয়স্ক মানুষ বয়স্ক ভাতা পান, বিধবা ভাতা পান, একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার জন্য জননেত্রী শেখ হাসিনা মা ও শিশুর পুষ্টির জন্য ভাতার ব্যবস্থা করেছেন। বছরের শুরুতে শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের পড়ালেখার খরচের জন্য বৃত্তির ব্যবস্থা করেছেন। বাংলাদেশের মানুষ এখন মাথা উঁচু করে বাঁচতে পারে। বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেলে পরিণত হয়েছে। এই ব্যাপক উন্নয়ন শুধুমাত্র সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে। এ উন্নয়ন চলমান রাখতে নৌকার বিকল্প নাই। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে, ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করি। জননেত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছেন চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার সার্বিক উন্নয়নে কাজ করতে। আমি নেত্রীর নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গা- আলমডাঙ্গাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করে চলেছি। আমি আমার নিজ বাড়ি চুয়াডাঙ্গার পলাশ পাড়ায় অবস্থিত খান মহলকে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষের জন্য ফ্রী হসপিটালে পরিণত করেছি। আমি মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান, হসপিটাল, প্রতিবন্ধী, ও সমাজের হতদরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন যাবত কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি চুয়াডাঙ্গা ১ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী। যদি আল্লাহ পাক চান জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন। আমি কথা দিলাম দল মত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে, একটি আধুনিক ও স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে তুলবো ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৪ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।