লগইন
উচ্চমান সহকারীর হা‌তে আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার শারীরিকভাবে লাঞ্চিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

উচ্চমান সহকারীর হা‌তে আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার শারীরিকভাবে লাঞ্চিত

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হো‌সেনকে শারীরিকভাবে লাঞ্চিত করেছেন তাঁরই অধীনস্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামান। অফিসিয়াল কাগজপত্র টাইপ করতে বার বার ভুল করা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে রোববার (১৬ জুলাই) বিকেলে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
আহত সমাজসেবা অফিসারকে হারদী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


লাঞ্চিত সমাজসেবা অফিসার নাজমুল হোসেন জানান, ডিজি বরাবরে একটি চিঠি টাইপ করার জন্য অফিসের উচ্চমান সহকারী মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। তিনি চিঠিটা টাইপ করতে গিয়ে বার বার ভুল করলে সেটি সংশোধন করতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করেছেন। যখন আমাকে মারধর করেন অফিসের কেউ বাঁধা দিতে আসেননি। মনিরুজ্জামান দীর্ঘ বছর ধরে নিজ এলাকার একই অফিসে চাকরি করেন। তার ভয়ে কেউ বাধ দিতে আসেননি।
এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।


আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ বলেন, রোববার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে নাজমুল হোসেনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি কিল-ঘুষিতে আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া আঘাতে তার ঠোট কেটে গেছে। তার মুখের ডান চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত।


চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ জানান, "এ ঘটনা জানার পরই আমি হারদী স্বাস্থ কমপ্লেক্সে যাই। সমাজসেবা অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্ত উচ্চমান সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।"


মনিরুজ্জামান দীর্ঘ বছর ধরে নিজ এলাকার একই অফিসে চাকরি করেন। তার ভয়ে কেউ বাধ দিতে আসেননি।
অভিযুক্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামান জানান,তর্কাতর্কি হয়েছে। বিষয়টি আপোষ মীমাংসার চেষ্টা চলছে।


এদিকে, ন্যাক্কারজনক এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। অভিযুক্ত উচ্চমান সহকারীর ভাই সচিব। সেই দাপটে তিনি নিজের কর্মকর্তাকেও তাচ্ছিল্য করেন বলেও অনেককে মন্তব্য করতে দেখা গেছে। প্রকাশ্যে অনেকেই এ ন্যাক্কারজনক কাজের জন্য অভিযুক্ত উচ্চমান সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এ ঘটনায় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।


এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস বলেন, "উপজেলা সমাজ সেবা অফিসারকে লাঞ্চিতের বিষয়টি শুনেছি। তাকে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। উচ্চমান সহকারীর বিরুদ্ধে ওই দপ্তর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।