লগইন
ঈদকে সামনে রেখে শক্তিশালী আতশবাজি তৈরী করতে গিয়ে হাতের কবজি হারালো এক তরুণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

ঈদকে সামনে রেখে শক্তিশালী আতশবাজি তৈরী করতে গিয়ে হাতের কবজি হারালো এক তরুণ

ঈদকে সামনে রেখে শক্তিশালী আতশবাজি তৈরী করতে গিয়ে হাতের কবজি হারালো এক তরুণ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে আহত আরও দুঈ তরুণ। ঘটনাটি ঘটেছে গত ১৬ এপ্রিল রাতে আলমডাঙ্গার শ্রীরামপুর খালপাড়ায়।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের খালপাড়ার কিছু তরুণ গত ১৬ এপ্রিল রাতে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ইরিগেশন ক্যানেলের পাশে বসে আতশবাজি তৈরি করছিল। ঈদ উপলক্ষে তারা শক্তিশালী আতশবাজি তৈরি করছিল বলে জানা যায়। আতশবাজি তৈরির এক পর্যায়ে জি আই পাইপ বিষ্ফোরণ হয়ে শ্রীরামপুর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে সালামের (২২) বাম হাতের আঙ্গুল উড়ে যায়। সে সময় শমসের আলীর ছেলে মিজান (২০) ও শুকুর আলীর ছেলে সাইফুল ইসলামের (২২) পা জখম হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে সালামের হাত কবজি থেকে কেটে ফেলতে হয়েছে বলে জানা যায়। ইতোমধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন মিজান ও সাইফুল। এরা সবাই রাজমিস্ত্রি ও ঢালায়ের কাজ ক‌রে ।

কেন এ ঘটনা তাৎক্ষণিকভাবে জানাজানি হয়নি? এ প্রশ্নের জবাবে গ্রামের অনেকে জানান, ঘটনাটি ঘটার পর পরই আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। যার কারণে ওই সময় অনেকেই জানতেন না।

এদিকে, ঈদকে সামনে রেখে নাশকতা করতে এই তরুণরা শক্তিশালী আতশবাজি তৈরি করছিল -- এমন সন্দেহ অনেকের মনে। কিন্তু গ্রামের একাধিক ব্যক্তি দাবি করেছেন যে, এই তিন তরুণের তেমন বদনাম নেই গ্রামে। হাতের কবজি হারানো তরুণ সালাম অনেক ভালো ছেলে বলে দাবি করেছেন অনেকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৪০ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৪০ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।