লগইন
আলমডাঙ্গা হারদী ইউনিয়নের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর মাতৃ বিয়োগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা হারদী ইউনিয়নের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর মাতৃ বিয়োগ


আলমডাঙ্গা হারদী ইউনিয়নের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর মা রুপসী খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর। ৬ ডিসেম্বর সকালে কৃষি ক্লাব মাঠে হাঠতে গিয়ে পড়ে যান তিনি। তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

জানাগেছে, উপজেলার হারদী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টুর মা রুপসী খাতুন(৬৫)। ৬ ডিসেম্বর সকালের দিকে তিনি হাঠতে হাঠতে বাড়ির পাশে কৃষিক্লাব মাঠের দিকে যান। সেখানে অসুুস্থতা বোধ করলে একটি দোকানের মাচায় বসতে গিয়ে পড়ে যান। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। মরহুমা রুপসী খাতুন হারদী ইউনিয়নের সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মরহুম রেজেক আলীর স্ত্রী । মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতী, নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা কৃষিক্লাব মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম রেজেক আলী মেম্বারের কবরের পাশে দাফন করা হয়েছে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় মরহুমার বড় ছেলে ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু সকলের নিকট দোয়া চেয়েছেন।

চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে সমবেদনা জানাতে ছুটে যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুছা, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, মাহমুদুল হক চঞ্চল, সোহানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন অ্যাড. মোখলেছুুুুুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিবৃন্দ। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৪৫ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।