লগইন
আলমডাঙ্গা শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদ অভিযান শুরু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদ অভিযান শুরু

আলমডাঙ্গা পৌরসভা ও স্থানীয় জনতার উদ্যোগে শহরের ফুটপথ ও সড়কে চলমান অবৈধ দখল এবং পার্কিং উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা থানা থেকে হাজী মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন আলমডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম।


অভিযানের খবর পেয়ে ফুটপথ দখল করে ব্যবসা করা দোকানদাররা দ্র”ত তাদের মালামাল সরিয়ে নেন। এ সময় ফুটপথে পার্ক করা মোটরসাইকেলগুলও সরিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “ফুটপথ দখল করে মালামাল রাখলে বা ব্যবসা পরিচালনা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ফুটপথ দখল করে মোটরসাইকেল পার্কিংও সম্পূর্ণভাবে নিষিদ্ধ।”


তিনি আরও জানান, সকাল থেকে রাত ৮টা পর্যন্ত কোনো ভারী যানবাহন শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না এবং এ সময়ের মধ্যে মালামাল ওঠানামাও নিষিদ্ধ। ফুটপথের উপরে দোকানের সামনের সেড নির্মাণ করে দখলদারিত্ব বজায় রাখা ব্যবসায়ীদের দ্র”ত সেড অপসারণ করার নোটিশ দেওয়া হয়।


শহরের সৌন্দর্য এবং পথচারীদের চলাচলের সুবিধার জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদর নির্দেশনা দিয়ে তিনি বলেন, “সড়কের দুই পাশের ডেকে রাখা মাটি অপসারণের কাজ শনিবার থেকে শুর” করতে হবে।”


এছাড়াও, ফুটপথে অবস্থান করা ভ্রাম্যমাণ স্ট্রিট ফুডের দোকানগুলোকে একটি নির্ধারিত স্থানে স্থানান্তর করার পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি জানান, “আগামী ৩-৪ দিনের মধ্যে ফুটপথ থেকে এসব দোকান সরিয়ে নেওয়ার কার্যক্রম বাস্তবায়ন করা হবে।”


স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের সহযোগিতায় এ অভিযান আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অভিযানের প্রথম দিন সবার প্রতি সতর্কতা অবলম্বন করা হলেও, পরবর্তীতে নিয়ম লঙ্ঘনকারীদের বির”দ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


এ অভিযানকে ঘিরে স্থানীয় জনতা ও পথচারীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।


এসময় আলমডাঙ্গা পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, হাবিবুল করীম চঞ্চল, এমদাদ হোসেনসহ পৌরসভার কর্মকতা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।