লগইন
আলমডাঙ্গা রায়সার শিশু ফাহিম হত্যা মামলায় আপন চাচি গ্রফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা রায়সার শিশু ফাহিম হত্যা মামলায় আপন চাচি গ্রফতার

আলমডাঙ্গার রায়সা গ্রামের শিশু ফাহিম হত্যা মামলার আসামী আপন চাচিকে গ্রফতার করেছে পুলিশ। হত্যার দীর্ঘ প্রায় ২ মাস পর ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে।


জানা যায়, দেবরের শিশু পুত্র হত্যা মামলায় চাচি নাজমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৯ নভেম্বর দিনগত রাতে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ১০ নভেম্বর সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।


গ্রেফতার নাজমা খাতুন রায়সা গ্রামের লিটন মালিথার স্ত্রী।


ইতোপূর্বে শিশু ফাহিম মালিথা হত্যা মামলার ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে এস আই দেবাশিষ মহলদার গত ৭ নভেম্বর আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।


জানা যায়, আলমডাঙ্গা উপজেলার রায়সা গ্রামের আব্দুল করিমের একমাত্র সন্তান ছিল সাড়ে ৪ বছরের ফাহিম মালিথা। গত ১৫ সেপ্টেম্বর দুপুরে খেলতে বের হয়ে ফাহিম আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খুজেও তাকে পাওয়া যায়নি।


এমনকি পুকুরের পানিতে খুলনা থেকে ডুবুরি টিম এসে গভীর রাত অবদি সন্ধান করেও সন্ধান মেলানি পারছিল না। পরদিন ১৬ সেপ্টেম্বর বাড়ির নিকটবর্ত্তী বাঁশবাগানের ঐপারে অবস্থিত এক গর্ত থেকে ফাহিমের লাশ উদ্ধার করা হয়। যদিও বাঁশবাগানের ঐপারের গর্তের নিকটে যাওয়া শিশু ফাহিমের জন্য ছিল অস্বাভাবিক। তাছাড়া মৃত ফাহিমের মুঠোর ভেতর মেয়েদের মাথার লম্বা চুল ছিল। উপরন্তু, ফাহিমের ওই চাচি আব্দুল করিমকে হুমকিও দিয়েছিল চরম ক্ষতি করার।


ওই দিনই ফাহিমের বাপ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন। অন্যদিকে, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্নের পর ময়না তদন্তের জন্য প্রেরণ করে।


দীর্ঘ প্রায় দু'মাস পর ময়না তদন্ত রিপোর্ট পুলিশের হস্তগত। রিপোর্টে শ্বাসরুদ্ধ করে হত্যার ফলে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মেহেবুবা মুস্তারী ওই রিপোর্ট প্রদান করেন।
এরই প্রেক্ষিতে পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের এক দিনের মাথায় প্রধান সন্ধিগ্ন আসামি নাজমা খাতুনকে গ্রেফতার করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩০ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।