লগইন
আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের অর্থ দিল সারা বাংলা '৮৮
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ জুলাই, ২০২২ | ০৬:০০ বিকাল ৭২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের অর্থ দিল সারা বাংলা '৮৮


আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারা বাংলা '৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের আয়োজনে সকল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ২৩ জুলাই শনিবার দিনব্যাপী আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

শিক্ষার্থীদের ইউনিক আইডেন্টিটি প্রোফাইলে রক্তের গ্রুপ আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির দক্ষ প্যাথলজিস্ট টিম কর্তৃক ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর । সারা বাংলা '৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের যুগ্ম কো-অর্ডিনেটর খোঃ হাবিবুল করিম চনচলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সারা বাংলা '৮৮, চুয়াডাঙ্গা জেলা প্যানেলের অন্যতম যুগ্ম কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবীর, দিলারা শারমিন লুনা, সাংস্কৃতিক প্রতিনিধি এমদাদ হোসেন, আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, বিল্লাল হোসেন বিপ্লব, আয়ুব আলী, লিটন মন্ডল, হাবিবুর রহমান বাবুল, জহুরুল ইসলাম (আলমডাঙ্গা), চুয়াডাঙ্গা প্রতিনিধি সাংবাদিক রিফাত রহমান, হামিদুল ইসলাম ও জহুরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৮৯ ব্যাচ ৫ম শ্রেণীর ছাত্র দুবাই প্রবাসী রুহুল কুদ্দুস জাহাঙ্গীর, লেমন ও হাসান।

সভায় বক্তারা এই অনুষ্ঠানের আয়োজকসহ সারা বাংলা ৮৮“র জেলা কো-অর্ডিনেটর চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির সহ আলমডাঙ্গার কৃতি সন্তান রাজশাহী বিদ্যালয়ের শিক্ষক (বর্তমানে অষ্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষারত) মাজেদুল ইসলাম সুইটের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তশালীদের এ জাতীয় সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানান। সারা বাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেল আয়োজনে ও উক্ত বিদ্যালয়ের ৮৯ ব্যাচের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের সহায়তায় অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১১ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।