লগইন
আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নে জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২২ | ০৬:০০ বিকাল ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা বেলগাছী ইউনিয়নে জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জ্বালানী তেল, পরিবহণ ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে বেলগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেলগাছী বোর্ডবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলার বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কামাল উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ডাউকি ইউনিয়ন বিএনপির সভাপতি আবদার আলী, সাধারন সম্পাদক বুলবল সিরাজী সালাম, নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন, হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি পলাশ, বেলগাছী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সলক মালিথা, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, শফি উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক শুভ, সদস্য সচিব রাসেল, পৌর ছাত্রদলের আহব্বায়ক রিংকু, যুবদল নেতা কিতাব মল্লিক, আব্দুল মোমিন, রঞ্জু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ, সাধারন সম্পাদক নিরব, ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকের মধ্যে শফিকুল ইসলাম, বাদল, হায়দার, হামিদুল, শহিদুল হাজি, নুর মোহাম্মদ, ইদ্রিস মল্লিক, আনিস মোল্লা, কাজী মন্ডল, লিটন, উম্বাদ, শরিফ শালিথা প্রমুখ।

সমাবেশ শেষে ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল রহিমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১৭ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।