লগইন
আলমডাঙ্গা পৌরসভার নগর সমন্বয় কমিটি(টিএলসিসি)‘র বিশেষ সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা পৌরসভার নগর সমন্বয় কমিটি(টিএলসিসি)‘র বিশেষ সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা পৌরসভার নগর সমন্বয় কমিটি(টিএলসিসি)‘র বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২৩-২০২৪ অর্থবছরের সংশোধিত বাজেট ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নগর উন্নয়নের কার্যকারী ভ‚মিকা রাখতে প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলমডাঙ্গা পৌরসভায় উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখতে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট ঘোষনা করা হয়েছে।


শনিবার ২৫ মে বেলা ১১টার দিকে পৌরসভাধীন থানাপাড়া কমিউনিটি সেন্টারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) খসড়া বাজেট ঘোষনা করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি ৭২ কোটি ৬ লাখ ৪১ হাজার ৭৭৩ টাকা প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। বাজেটে আয়ের খাত দেখানো হয়েছে সরকারী অনুদান ৫৮ কোটি ৫৪ লাখ টাকা, ইজারা হতে ৫ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ১১৫ টাকা, সম্পত্তি হতে ১ লাখ, পানি সরবরাহ থেকে ১৫ লাখ, ফিস থেকে ৩ লাখ, রেইট থেকে ১ কোটি ১০ লাখ ৭৪ হাজার টাকা, বিভিন্ন ট্যাক্স ১ কোটি ৯৯ লাখ ৭১ হাজার ১৫ টাকা। সমপরিমান অর্থ ব্যয় দেখোনো হয়েছে।


বাজেট ঘোষনা উপলক্ষে শহর উন্নয়ন কমিটির সমন্বয় সভা পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস (জেলা প্রশাসকের প্রতিনিধি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, প্যানেল মেয়র জহুরুল ইসলাম স্বপন, পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: অমল কুমার বিশ্বাস, আইইউজিআইপি“র ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম। হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেদউদ্দিন ভোলা, আব্দুল গাফ্ফার, ডালিম হোসেন, আশরাফুল হোসেন বাবু, বাপ্পি, সাইফুল ইসলাম মুন্সি, শিপ্রা বিশ্বাস, রাবেয়া খাতুন, মনোয়ারা খাতুনসহ সগর উন্নয়ন সমন্বয় কমিটির সকল সদস্য উপস্থিত র্ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।