সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানাপাড়ার দিপক ও তার ছেলে তপুর বিরুদ্ধে এক যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ
আলমডাঙ্গা থানাপাড়ার দিপক ও তার ছেলে তপুর বিরুদ্ধে এক যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার সকালে আলমডাঙ্গা পোস্ট অফিসের সামনে ওই যুবককে বেধড়ক মারপিটের অভিযোগ করা হয়েছে।
মামলার বাদি হাসানুজ্জামান হাসান অভিযোগে বলেছেন, রবিবার সকাল ১০ টার দিকে ছোট ভাই রিয়নকে সাথে নিয়ে তার বন্ধুর কোর্টপাড়ার বাড়িতে যাচ্ছিলেন। তারা পোস্ট অফিসের সামনে পৌছলে থানাপাড়ার মৃত ছানোয়ার হোসেন ছারু চেয়ারম্যানের ছেলে দিপক তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এসময় দিপক, তার ছেলে তপু, শ্রীরামপুরের শিপন বিশ্বাস ও মিয়াদ আলী মিলে রিয়নকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় রিয়নের গলার স্বর্ণের চেইন ও পকেটে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপর রিয়নকে হারদী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে তারা রিয়নকে এভাবে মারধর করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ ঘন্টা আগে