লগইন
আলমডাঙ্গা গাংবাড়ী কালি পূজা মন্দির পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৫২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা গাংবাড়ী কালি পূজা মন্দির পরিদর্শন করলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফ

আলমডাঙ্গা গাংবাড়ী কালি পূজা মন্দির পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। ৩ নভেম্বর রবিবার সন্ধ্যার পর তিনি নেতাকর্মিদের সাথে নিয়ে আলমডাঙ্গা গাংবাড়ী কালি পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপ পরির্দশনকালে তিনি বলেন, চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব মহানন্দে উদযাপিত হয়েছে। মোট ৬৯ টি পুজা মÐপের প্রত্যকটিতে আমি গিয়েছি। মন্ডপের নেতৃবৃন্দের সাথে আমার কথা হয়েছে। এতে আপনাদের সাথে আমার একটা হৃদ্যতাপুর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে।


তিনি বলেন, বিগত সরকারের আমলে আপনাদেরকে ব্যবহার করা হয়েছে। বিএনপি কখনও আপনাদেরকে ব্যবহার করেনি। আমরা আপনাদের পাশে মিলেমিশে থাকতে চাই।


তিনি বলেন, আমরা দেশে গনতন্ত্র ফেরাতে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দীর্ঘবছর ধরে সংগ্রাম করে যাচ্ছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এখন দেশে একটি অন্তর্র্বতীকালীন সরকার রয়েছে। আগামীতে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, রাষ্ট্র এবং সমাজের প্রত্যকটি জায়গায় ভাল মানুষকে বসাতে হবে। এজন্য ভাল মানুষকে নির্বাচিত করতে হবে। তাহলে সমাজ ভাল হয়ে যাবে।


আলমডাঙ্গা গাংবাড়ি কালি মন্দির কমিটির সভাপতি লিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাধুখা,ঁ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য পরিমল কুমার ঘোষ কালু, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, জেলা জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর সহসাধারন সম্পাদক মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।


হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহার উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা,


উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব আহমেদ রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান রাজু সহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।