লগইন
আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসারকে লাঞ্চিতকারী হিসাব রক্ষককে চট্টগ্রামের পটিয়ায় বদলি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসারকে লাঞ্চিতকারী হিসাব রক্ষককে চট্টগ্রামের পটিয়ায় বদলি


আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হুসাইনকে লাঞ্চিত করার ঘটনায় উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে চট্টগ্রামের পটিয়া উপজেলা সমাজসেবা অধিদফতরে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার তিনি আলমডাঙ্গা অফিসের দায়িত্বভার বুঝিয়ে দিবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানকে জেলা সমাজ সেবা অধিদপ্তর (ডিজি) বরাবর চিঠি টাইপ করতে নির্দেশ দেন উপজেলা সমাসেবা অফিসার নাজমুল হুসাইন। চিঠিতে একাধিক ভুল থাকায় তাকে পূণরায় সংশোধন করতে বললে মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে ওঠেন। শুরু হয় তর্কাতর্কি। এক পর্যায়ে সমাজসেবা অফিসারের উপর আক্রমণ করেন মনিরুজ্জামান। এরপর আহত নাজমুল হুসাইনকে হারদী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উদ্ভুত ঘটনায় আলমডাঙ্গার অফিস পাড়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন সকল অফিসারদের নিয়ে জরুরি মিটিংয়ে বসে। মিটিংয়ে অভিযুক্ত উচ্চমান সহকারীকে আসামী করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত হয়। ওইদিন দুপুরেই উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হুসাইন থানায় মামলা দায়ের করেন।

এরই মধ্যে অভিযুক্ত উচ্চমান সহকারী মনিরুজ্জামানকে চট্টগ্রামের পটিয়া অফিসে বদলীর আদেশ আসে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।