লগইন
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর বাজারে জামায়াতের অফিস উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর বাজারে জামায়াতের অফিস উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। ১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এ অফিস উদ্বোধন করা হয়। বেলগাছি ইউনিয়ন শাখা সভাপতি আমান উদ্দিন সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারী মুহাঃ মামুন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেন বেলগাছি ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শহিদুল হক।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য আমাদের ইসলামের সু-মহান আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। সে জন্য প্রতিটি মানুষের কাছে গিয়ে দাওয়াতী কাজ করতে হবে।


তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষ যে মানুষটিকে বেশি ভালোবাসে এবং পছন্দ করে সেই মানুষটি হচ্ছে আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। তার হাসি মাখা মুখ ও কথা শোনার জন্য আগামী ১৭ জানুয়ারি সকাল নয় টার সময় আমরা এক এক জন কর্মী দশজন করে মানুষ কর্মী সম্মেলনে টাউন ফুটবল মাঠে নিয়ে দলে দলে যোগদান করবো।


বক্তব্য রাখেন বেলগাছি কৃষি কল্যান বিভাগের সভাপতি জহিরুল ইসলাম মজনু, ইউনিয়ন প্রচার বিভাগ ও ৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ওমর ফারুক জানি, ১ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম মনি, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আহসান হাবিব, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সুজন মিয়া, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিয়ার রহমান, ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আল মাবুদ শরীফ। সভা উপস্থাপনা করেন ইউনিয়ন সহকারি সেক্রেটারি আব্দুল জব্বার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১৩ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১৩ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।