লগইন
আলমডাঙ্গায় ৩ ফার্মেসি মালিক ও নামের আগে ডাক্তার লেখায় একজনকে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৪৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় ৩ ফার্মেসি মালিক ও নামের আগে ডাক্তার লেখায় একজনকে জরিমানা


আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ডাক্তার না হয়েও নামের আগে "ডাক্তার" ব্যবহার করায় একজনকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামে এ অভিযান পরিচালিত হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আলমডাঙ্গায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবুল ফার্মেসি, তাজ ফার্মেসি এবং এম এইচ রবি ফার্মেসিতে অনিয়ম ধরা পড়ে।


বাবুল ফার্মেসির মালিক সাজেদুর রহমান বাবুলকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং নিজের নামের আগে "ডাক্তার" লেখার অপরাধে মোট ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই স্থানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে তাজ ফার্মেসির মালিক আলফাজ উদ্দিনকে ১৫,০০০ টাকা জরিমানা করা হয় এবং এম এইচ রবি ফার্মেসির মালিক রবিউল আলমকে একই অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা ফার্মেসি মালিকদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সহকারী পরিচালক সজল আহমেদ জেনারেল প্রাকটিশিয়ান সাজেদুর রহমান বাবুলকে সতর্ক করে বলেন “গ্রাম্য ডাক্তারের কোর্স করে নিজের নামের আগে ডাক্তার লিখে মানুষকে বিভ্রান্ত করা গুরুতর অপরাধ। ভবিষ্যতে এই নিয়ম লঙ্ঘন করা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন পদক্ষেপকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে এবং ফার্মেসিগুলোতে নিয়মিত তদারকির দাবি জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।