লগইন
আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ আগস্ট, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে হাজীমোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলতায়েবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শ্রী মিঠু বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু। এসময় তিনি বলেন, উপজেলা দীর্ঘ ষোল বছর আওয়ামীলীগের অত্যাচার জুলুম নির্যাতন হামলা মামলা সহ্য করে দেশের এই মাটিতেই আছি। বিএনপির একটা নেতাও দেশ ছেড়ে পালিয়ে যাননি। মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছিল। জোর করে বিদেশে পাঠাতে চাপ প্রয়োগ করা হয়েছিল। তবুও তিনি দেশ ছাড়েননি। তিনি বলেন, শেখ হাসিনা দেশেই থাকতে পারেননি। তার নেতাকর্মীরা গণরোষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি আওয়ামীলীগের উদ্দেশ্য বলেন, আপনাদের মধ্যে কোন দেশপ্রেম নেই। আপনারা দেশের সবকিছু লুটপাট করেছেন।


তিনি বলেন, বিএনপি দীর্ঘ ষোল বছর স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে। এই ষোল বছর ধরে দেশের ছাত্রসমাজও এই যন্ত্রনা ভোগ করে আসছিল। তারা আর মেনে নিতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র জনতা স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে।


প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, উপজেলা বাড়াদি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কায়সুল কাউনাইন রুবেল।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জেড এম তৌফিক আজিজ খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব শফিকুল আজম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিদুজ্জামান রহিত, শরিফুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, আব্দুল্লাহ আল মামুন, ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জনি, সোহাগ, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মুন, উপজেলা যুবদল নেতা সুলতানুল আরেফিন তাইফু, গাউসুল কাওনাইন সুষম, আব্দুল্লাহ, শামিম রেজা, সাগর, সুন্নত, রিপন ডাক্তার, জুয়েল, মুন্নী, সোহাগ, আরিফুল, জনি, মনিহার, রাসেল, রাজু, জিগালা, হাসিব, মানিক, সিরাজুল, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সামিউল হাসান সানী, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক লিখন, সাইদ, ছাত্রদল নেতা সিজান, জাহিদ, টনি, রনি, জনি, যুবদলের কালু, সোহাগ, খালেদ, ডুবার, সালাম, সুমন, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নাজিব, সুমনসহ উপজেলা ও পৌর বিএনপি, সেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের সহ¯্রাধিক নেতাকর্মী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫৫ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫৫ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।