লগইন
আলমডাঙ্গায় শিক্ষা ব্যবসায়ী ভুমিদস্যু জাকারিয়া হিরোর বিরুদ্ধে মশাল মিছিল
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৪ | ০৬:০০ বিকাল ৯১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় শিক্ষা ব্যবসায়ী ভুমিদস্যু জাকারিয়া হিরোর বিরুদ্ধে মশাল মিছিল

আলমডাঙ্গার শিক্ষা ব্যবসায়ী ভুমিদস্যু জাকারিয়া হিরোর কবল থেকে আলমডাঙ্গার ঐতিহ্যবাহীও সার্বজনীন প্রতিষ্ঠান 'আলমডাঙ্গা ব্যায়ামাগার' উদ্ধারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সন্ধ্যার পর শহীদ মিনার চত্তর থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাই রোডের আলিফ উদ্দীন মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। মশাল মিছিলের শ্লোগানে শ্লোগানে শহর প্রকম্পিত হয়ে উঠে। সমাবেশে ভুমিখেকো হিরোর রাহুগ্রাস থেকে আলমডাঙ্গার সার্বজনীন ব্যায়ামাগার পুনরুদ্ধার করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

প্রায় ৪৪ বছর আগে আলমডাঙ্গার ব্যায়ামাগার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সময় থেকে আলমডাঙ্গার ঐতিহ্য বহন করে আসছিল এ ব্যায়ামাগার। খুলনা বিভাগে ক্রীড়া জগতে অনন্য সংগঠন হয়ে উঠেছিল আলমডাঙ্গা ব্যায়ামাগার। আলমডাঙ্গা ব্যায়ামাগারের সদস্যরা ইতোপূর্বে খুলনা বিভাগের হয়ে ৬ বার স্বর্ণপদক অর্জন করেছে। ১৯৮৫ সালে ব্যায়ামারের নামে জমি রেজিষ্ট্রি করা হয়। ক্রয়কৃত জমিতে একতলা পাকা বিল্ডিং নির্মাণ করা হয়। নির্মাণে একাধিকবার সরকারিভাবে আর্থিক সহযোগিতা করা হয়েছিল। পরবর্তীতে ভূমিদস্যু হিরো আওয়ামীলীগের কিছু নেতা ও প্রশাসনের কিছু কর্মকর্তাকে ম্যানেজ করে ব্যায়ামাগার আত্মসাৎ করেছে। বিল্ডিং ভেঙ্গে ফেলেছে। সেখানে ৬ তলা বিল্ডিং নির্মাণ করেছে। ৪ লক্ষাধিক টাকার গাছ বিক্রি করে নিয়েছে। আলমডাঙ্গা কেন্দ্রিক ভূমিদস্যু চক্রের এক মহুরী ও এক কূচক্রী উকিল এই চক্রে জড়িত বলেও অভিযোগ তোলা হয়।


আলমডাঙ্গা ব্যায়ামাগার আলমডাঙ্গাবাসীর সার্বজনীন সম্পদ ও গর্ব দাবি করে ব্যায়ামাগার পূণরুদ্ধারে বক্তারা প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করেছেন। প্রশাসন সদর্থক পদক্ষেপ না নিলে আলমডাঙ্গাবাসী তাদের প্রিয় প্রতিষ্ঠান পূণরুদ্ধার নিজেরাই করে ছাড়বে। তারা যে কোন মূল্যে অবৈধ দখলদার ভূমিদস্যুর নিকট থেকে ব্যায়ামাগার উদ্ধারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ব্যায়ামাগারের জমি উদ্ধার কমিটির আহবায়ক ইকবাল হোসেন, ব্যায়ামাগারের প্রতিষ্ঠাতা সদস্য মহিউদ্দিন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, ব্যায়ামাগারের জমি উদ্ধার কমিটির যুগ্ন আহ্বায়ক ও ব্যায়ামাগার প্রতিষ্ঠাতা সদস্য রহমান মুকুল, অন্যতম প্রতিষ্ঠাতা হাজী খোঃ এ কে. আজাদ, যুগ্ন আহ্বায়ক হাবিবুল করিম চলচল, এমদাদ হোসেন, মঞ্জু রশীদ, জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমান, সাহিত্যিক পিন্টুর রহমান, সাবেক যুবদল নেতা শরিফুল ইসলাম, প্রভাষক খাইরুল ইসলাম, বাবলুর রহমান, আনিসুর রহমান নাসিম মিয়া, রতন কুমার সাহা, বিএনপি নেতা রেজাউল হক, খন্দকার হাসিব, কামরুল, ব্যায়ামাগারের সদস্য খন্দকার রকিবুল ইসলাম রিয়েল, খন্দকার রাজিব, ব্যায়ামাগারের প্রতিষ্ঠাতা ইসলাম খানের ছেলে আব্রাহাম খান ডন, সাদ্দাম খান, সুলতানুল আরেফিন তাইফু, সোহাগ, তন্ময়, কামরুজ্জামান হিমেল, সহ কয়েক শতাধিক ছাত্র-জনতা।


বক্তারা আরও বলেন, আলমডাঙ্গা শহরের ভুমিদস্যু নামে পরিচিত মিরপুর উপজেলার আমবাড়িয়া থেকে উঠে আসা জাকারিয়া ইসলাম হিরো। ৪৪ বছর আগে প্রতিষ্ঠিত আলমডাঙ্গা ব্যায়ামাগারের জমিটি হিরো ভুয়া কাগজপত্র তৈরী করে দখল করে নেয়। তৎকালীন আওয়ামীলীগ সরকারের এমপি ও আলমডাঙ্গার কিছু দালালদের মাধ্যমে তিনি এ জমি দখল করেছেন। শুধু ব্যায়ামাগারই নয় জাকারিয়া ইসলাম হিরো দখল করেছিল আলমডাঙ্গা সরকারি কলেজের জমি, আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারের জমি। আলমডাঙ্গাবাসী রুখে দাড়ানোর কারণে সরকারি কলেজ ও শহীদ মিনারের জমি ছেড়ে দিতে বাধ্য হয়েছে হিরো। হিরো আলমডাঙ্গার অ্যাডভোকেট রঞ্জিত কুমার, কৃষ্ণ নামের একজনসহ কয়েকজন দালালের মাধ্যমে ব্যায়ামাগারের জমি দখল করে নেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩৯ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩৯ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।