লগইন
আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধু চালক নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্যালোইঞ্জিন চালিত আলমসাধু চালক নিহত

সোহেল হুদা (হাটবোয়ালিয়া প্রতিনিধি) : আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্যালো ইঞ্জিন চালিত আলমসাধু চালক জিন্নাত আলীর মৃত্যু হয়েছে। ২১ নভেম্বর সোমবার দুপুরে আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের ধাড়িপাড়া মাঠে ফার্নিচারের বোর্ড বোঝাই আলমসাধু গাড়িকে পিছন থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে মৃত্যু হয়।


নিহত স্যালো ইঞ্জিন চালিত আলমসাধু চালক জিন্নাত আলী (৪৮) উপজেলার নান্দবার গ্রামের মৃত রতন আলীর ছেলে। নিহত আলমসাধু চালক দুই ছেলে ও এক মেয়ের পিতা।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজার থেকে জিন্নাত আলী তার আলমসাধু গাড়িতে ফার্নিচার বোর্ড বোঝাই করে হাটবোয়ালিয়া বাজারে আসছিলেন। তিনি ভাংবাড়িয়া গ্রামের ধাড়িপাড়া মাঠের মধ্যে পৌছালে চুয়াডাঙ্গা থেকে হাটবোয়ায়িলা হয়ে আলমডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার তরী নামের একটি যাত্রী বাস দ্রুত গতিতে এসে ফার্নিচারের বোর্ড বোঝাই আলমসাধুর পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

বাসের ধাক্কায় আলমসাধু চালক জিন্নাত আলী গাড়ি থেকে ছিট পড়ে মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এসময় হাটবোয়ায়িলা চুয়াডাঙ্গা সড়কে দীর্ঘসময় গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে আলমডাঙ্গা হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ও ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।


এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উপজেলার ভাংবাড়িয়া ধাড়িপাড়া মাঠে বাসের ধাক্কায় আলমসাধু চালকের মৃত্যু সংবাদ পেয়ে ঘটনাস্থলে থানা ও ক্যাম্প পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতাহাল রিপোর্ট শেষে লাশ আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৪৪ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।