লগইন
আলমডাঙ্গায় মোটর(পাম্প) চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোর আটকসহ মোটর উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ আগস্ট, ২০২২ | ০৬:০০ বিকাল ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মোটর(পাম্প) চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোর আটকসহ মোটর উদ্ধার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাড়িতে পানি উঠানো মোটর(পাম্প) চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চোর আটকসহ মোটর উদ্ধার করেছে। গতকাল ২৪ আগস্ট দিনগত রাতে কালিদাসপুর উত্তরপাড়ার শাহিন আলীর বাড়িতে থেকে পানি উঠানো মোটর(পাম্প) চুরি হয়ে যায়। পরে ২৫ আগস্ট আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করলে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরকে আটকসহ মোটর উদ্ধার করেছে।


জানাগেছে, উপজেলার কালিদাপুর উত্তরপাড়ার মৃত চাঁদ আলীর ছেলে শাহিন আলীর বাড়িতে পানি উঠানোর কাজে ব্যবহৃত একটি গাজী পাম্প ২৪ আগস্ট দিনগত রাতে চুরি হয়ে যায়। ভোরে নামাজ পড়তে উঠে টিওবয়েলের নিকট গিয়ে দেখতে পায় তার মোটরটি নেই। পরে শাহিন আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে থানার এসআই মনিরুল ইমলাম ও পাইকপাড়া ক্যাম্পের এএসআই শরিফুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৪ ঘন্টার মধ্যেই মোটর চোর কালিদাসপুর গ্রামের সাজ্জাদুল ইসলাম মুকলের ছেলে নানান অপরাধের সাথে জড়িত এরফান আলী(২৫)কে আটক করে।

আটকের পর তার বাড়ি থেকে হাফ গাজী মোটর(পাম্প) উদ্ধার করে। থানা পুলিশ এরফানকে জিজ্ঞাসাবাদ করিলে সে জানান গত প্রায় ১ মাসে সে কালিদাসপুর এলাকা থেকে বেশ কয়েকটি মোটর চুরি করেছে। চুরি করা মোটর গুলো আলমডাঙ্গার বাইরে নিয়ে বিক্রয় করে। আজ সংশ্লিষ্ঠ মামলায় এরশাদ আলীকে আদালতে প্রেরন করা হবে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কালিদাশপুর গ্রামের শাহিন আলীর বাড়ি থেকে মোটর চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মোটর চোর একই গ্রামের এরফান আলীকে আটক করে এবং তার বাড়ি থেকে চোরাই মোটর উদ্ধার করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১৬ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।