লগইন
আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন আটক

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে। ২ এপ্রিল রবিবার সন্ধ্যায় শহরের পুরাতন অগ্রণী ব্যাংকের গলির সন্তোষের লন্ডির দোকানের সামনে থেকে ২ জনকে ৪০ পিস ও পাঁচলিয়া গ্রাম থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে গ্রেফতার করা হয়।


জানাগেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের দক্ষিনপাড়ার বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান(৩৭) ও আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর মক্তবপাড়ার আবুল কাসেমের ছেলে মঞ্জুরুল ইসলাম(৩৮)কে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের দায়ে আটক করেছে। ২ এপ্রিল রবিবার শহরের হলুদ পট্টি থেকে ক্যানেলপাড়ার রাস্তার সন্তোষের লন্ডির দোকানের সামনে থেকে এসআই সমীর চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকের পর মেহেদী হাসানের নিকট থেকে ২২ পিস ও মঞ্জুরুল ইসলামের নিকট থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।


এদিকে জামজামী ক্যাম্প পুলিশের এসআই শরিয়তুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলিয়া গ্রামে অভিযান চালিয়ে হাসিবুলের কলাবাগানের সামনে থেকে বেলগাছী গ্রামের ওসমান আলীর ছেলে তুষার আলী(২৪) কে আটক করে। আটকের পর তার নিকট থেকে বিক্রয় উদ্দ্যেশে নিজ হেফাজতে রাখা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। আলমডাঙ্গা থানায় এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।