লগইন
আলমডাঙ্গায় ব্যাটারি চালিত ইজিবাইক সড়কের নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা: চালকসহ ৪ জন আহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ আগস্ট, ২০২২ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ব্যাটারি চালিত ইজিবাইক সড়কের নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা: চালকসহ ৪ জন আহত


আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল হক ফিলিং ষ্টেশনের নিকট ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাতে ধাক্কা মেরে চালক ৪ জন আহত হয়েছে। ৭ আগস্ট রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শাওন (৩৫) নামের এক যাত্রী ও অটোচালক স্বপন আলী (২৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ও পরে শাওনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার হয়েছে।


জানা গেছে, আলমডাঙ্গার রেল স্টেশন এলাকা থেকে বেলা সাড়ে ১২টার দিকে তিনজন যাত্রী নিয়ে ব্যাটারি চালিত ইজিবাইক চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের হক ফিলিং স্টেশনের অদূরে ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা মারে। এতে ইজিবাইকে থাকা যাত্রী কুষ্টিয়া ইবি থানার নৃসিংহপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে শাওন আলী ও অটো চালক মুন্সিগঞ্জের আব্দুস সামাদের ছেলে স্বপন মারাত্মক জখম হন। এছাড়াও দুই মহিলাযাত্রী আহত হন।

আহতদের মধ্যে শাওন ও স্বপন আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের আলমডাঙ্গা সিভির ডিফেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হারদী ভর্তি করা হয়। চিকিৎসার পর শাওন অবস্থা আশঙ্কাজক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

এ সংবাদ লেখাবদি ইজিবাইক চালক স্বপন আলী অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদী ভর্তি ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৯ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।