সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ
আলমডাঙ্গা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। ২৪ আগস্ট বুধবার বিকাল ৩ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর।
প্রথম দিনে মোট ৪১৭ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিত মুক্তিযোদ্ধা ২১৩ জনের মধ্যে বিতরণ করা হয়েয়ে। বাকি ২০৪ জন মৃত মুক্তিযোদ্ধাদের অভিভাবকের মধ্যে মধ্যে পর্যায়ক্রমে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে।
ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোল্লা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংগঠক ডাক্তার শাহাবুদ্দিন সাবু, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা অগ্নি সেনা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নূর মোহাম্মদ জকু, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জামশেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসাহক ফরজ প্রমূখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১৬ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১১ ঘন্টা আগে