সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করেছে আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগার। আজ ২১ মার্চ ২০২৩ খ্রি. মঙ্গলবার বিকেলে পাঠাগার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে 'ইসলামের আলোকে কবিতা চর্চা' বিষয়ে আলোকপাত করেন ইমদাদুল হক, আরিফুল ইসলাম ও মোঃ সাইফুল্লাহ।
বিশ্ব বিখ্যাত ইংরেজি ও বাংলা কবিতা পাঠ করেন, নাদিউজ্জামান রিজভী, আরিফুল ইসলাম ও মোঃ মাহফুজ হোসেন। স্বরচিত কবিতা পাঠ করেন মোঃ সাইফল্লাহ ও ইমদাদুল হক। বিশ্ব কবিতা দিবসের এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস আব্দুল্লাহ, শামীম রেজা, আদনান মাহমুদ সিফাত, সংগ্রাম মিয়া, খন্দকার মেহেদী হাসান, শারজিল হাসান, হানিফুজ্জামান বিপ্লব, বেলায়েত হোসেন বিপু ও মিনহাজুল আবেদীন আফ্রিদি প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল, দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলোকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১২ ঘন্টা আগে