লগইন
আলমডাঙ্গায় প্রিজাইডিং অফিসারের ভাই আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় প্রিজাইডিং অফিসারের ভাই আটক

আলমডাঙ্গায় অন্যের নামে পোলিং অফিসারের দায়িত্ব পালন করতে এসে আটক হলেন প্রিজাইডিং অফিসারের ভাই। প্রিজাইডিং অফিসারকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গা মডেল বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২ নম্বর কেন্দ্রে।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে আলমডাঙ্গা মডেল বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন অগ্রণী ব্যাংক হারদী আলমডাঙ্গা শাখার সিনিয়র অফিসার প্রদীপ কুমার। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের দায়িত্বে থাকা পোলিং অফিসার হারদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুল হাসানের ডিউটি পড়ে দুই জায়গায় ।

তিনি আলমডাঙ্গা মডেল বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করতে আসেননি। সেই সুযোগে প্রিজাইডিং অফিসার তার ছোট ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসেন ভোট কেন্দ্রে। তাকে পোলিং অফিসারের দায়িত্ব দেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমাসহ নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা আলমডঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ¯িœগ্ধা দাস ভোট কেন্দ্র পরিদর্শনে যান। প্রিজাইডিং অফিসারের ভাই শ্রী কইলাশ কুমারকে দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসা করলে আসল ঘটনা বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে আটক করা হয় প্রিজাইডিং অফিসারের ভাই পোলিং অফিসারের দায়িত্বে থাকা কইলাশ কুমারকে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার প্রদীপ কুমার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় । পরে ওই কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার অগ্রণী ব্যাংক হারদী শাখার ক্যাশ অফিসার শাহাবুল হককে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। পরে শ্রী কইলাশ কুমারকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।