সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার(২৯ জুন) পৌর এলাকার লাল ব্রিজ মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারি পরিচালক সজল আহমেদ এ অভিযান চালিয়ে জরিমানা করেন।
জানাযায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গা শহরেরর বিভিন্ন দোকান, খাবার হোটেলসহ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজ মোড়ে মেসার্স কাশেম ফল ভান্ডারে মুল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা এবং মেসার্স আল্লাহর দান হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণ করার কারণে ১০ হাজার জরিমানা করেন।
অভিযান পরিচালনা কালে আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহাফুজ আহমেদ রানা ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ ঘন্টা আগে