সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় দুই প্রতিষ্ঠানসহ ৬ জনকে অর্থদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন এবং সড়ক পরিবহন আইনে ৬টি মামলায় ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ১৩ মে শরিবার শহরের আনন্দধাম সড়কে, রেল ষ্টেশন ও কালিদাসপুর কুষ্টিয়া সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদ।
জানাগেছে, আলমডাঙ্গা শহরের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন-১৯৫৬ এবং সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শহরের আনন্দধাম সড়কের দুটি প্রতিষ্ঠানে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রন আইন ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর রেল ষ্টেশন এলাকায় ও কালিদাসপুর কুষ্টিয়া সড়কে ৪ জনকে সড়ক পরিবহন আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৩ ঘন্টা আগে