লগইন
আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ নভেম্বর দুপুর আড়াই টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ২১ নভেম্বর বৃহস্পতিবার রাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক জেলা কর্ম পরিষদের সদস্য দারুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিন, অর্থ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মসজিদ মিশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নান।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন আমির শফিউজ্জামান মিঠু, কালিদাসপুর ইউনিয়ন আমির আশাদুল হক, ডাউকি ইউনিয়ন আমীর সজিবুর রহমান, জামজামি ইউনিয়ন আমির ফজলুল হক, জেহালা ইউনিয়ন আমির আব্দুল আজিজ, উপজেলা প্রচার বিভাগের সভাপতি ও বেলগাছি ইউনিয়ন আমির আমান উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রশিবিরের রবিউল ইসলাম।

দীর্ঘ প্রায় ৫ বছর পর আলমডাঙ্গার মাটিতে তাফসিরুল কোরআন মাহফিলে তাফসীর পেশ করবেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বক্তা মুফতি আমির হামজা। তাফসিরুল কোরআন মাহফিলের পুরুষদের জন্য আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠ এবং মহিলাদের জন্য দারুস সালাম ঈদগাহ ময়দান জায়গা প্রস্তুত করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩২ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।