লগইন
আলমডাঙ্গায় টিসিবি পণ্য কম পড়াতে তুলকালাম কান্ড
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ আগস্ট, ২০২২ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় টিসিবি পণ্য কম পড়াতে তুলকালাম কান্ড


আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে টিসিবির পণ্য বিতরণে তুলকালাম কান্ড ঘটেছে। নির্ধারিত কার্ডের বিপরীতে পণ্যে ঘাটতি ও সরবরাহে নির্দিষ্ট পণ্য না দেওয়ায় গ্রহীতারা ক্ষোভে ফেটে পড়েন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভুমি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। গতকাল রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।


জানা গেছে, পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ডিলার পান্না হোসেন ও তার ব্যবসায়ি পার্টনার সালাউদ্দিন টিপু সকাল থেকে এক হাজার কার্ডের বিপরীতে খাদ্য পণ্য বিতরণ শুরু করেন। কার্ড প্রতি ৪শ ৫ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরের ডাল ও ১ কেজি চিনি দেওয়ার কথা। কিন্ত বিতরণকারীরা নির্ধারিত ৪শ ৫ টাকা নিলেও অনেককে মশুরের ডাল না দিয়েই পণ্যের ব্যাগ হাতে ধরিয়ে দেওয়া হয়। ডাল না পাওয়ার অভিযোগ করলেও বিতরণকারীরা তা আমলে না নিলে গ্রহীতারা ক্ষোভে ফেটে পড়েন। এর পরপর অনেকের হাতে কার্ড থাকলেও পণ্য ফুরিয়ে যায়। এসময় হট্টগোলের সৃষ্টি হয়।


সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর, সহকারী কমিশনার ভুমি রেজওয়ানা নাহিদ, উপেেজলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুুন আহমেদ ডন, ও থানা পুলিশ কলেজ মাঠে উপস্থিত হন। সে সময় ১২টি কার্ডের পণ্য ঘাটতি ও ১২ জনের না পাওয়া ডাল কিনে দেওয়ার শর্তে পরিস্থিতি শান্ত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১৫ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১১ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।