লগইন
আলমডাঙ্গায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ আগস্ট, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত

আলমডাঙ্গায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রজনতার গণঅভুত্থানে স্বৈরশাসক হাসিনার পদত্যাগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার ছাত্রজনতা মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় আলমডাঙ্গা শহর ও হাইরোডের রাজপথ। মঙ্গলবার ৬ আগস্ট বিকেলে আনন্দ মিছিলের আগে উপজেলা পরিষদ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল সমগ্র শহর প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে উপজেলা জামায়াতের আমির নাগদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দারুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমির রুহুল আমীন। এসময় তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায় আমাদের দেশের জনগোষ্ঠির অংশ। তাছাড়া, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দায়িত্ব। তাদের নিরাপত্তা বিধানে সর্বাত্বক সচেতন থাকতে হবে। তাদের জানমালের নিরাপত্তা দিতে আমরা বদ্ধপরিকর। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সাথে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। আমরা তাদের সাথেই রয়েছি। তাছাড়া, প্রশাসনকে সর্বাত্মক সহায়তা প্রদান করা হচ্ছে। থানা পুলিশের উপর কেউ যাতে আক্রমণ না করে সে ব্যাপারে দলীয়ভাবে আমরা সহযোগিতা অব্যাহত রেখেছি। বিজয়ের আনন্দ উল্লাসের নামে সব ধরনের সহিংসতা এড়িয়ে চলতে দলের সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই সুযোগে দুস্কৃতিকারীরা বা অনুপ্রবেশকারীরা যেন সহিংসতা করতে না পারে সে ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দেন তিনি।


উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের সহ সেক্রেটারি এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা পৌর জামায়াত নেতা নুর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা পশ্চিম অঞ্চলের জামায়াতের আমির আব্বাস উদ্দিন, জামায়াত নেতা প্রভাষক শফিউল আলম বকুল, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মহসীন, ইসলামী ছাত্রশিবিরের শিবির নেতা রবিউল ইসলাম, আখতারুজ্জামানসহ উপজেলার বিভিন্ন গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মিসহ কয়েক হাজার সাধারন জনতা উপস্থিত হন আনন্দ মিছিল ও সমাবেশে।


এদিকে সকালে আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলমডাঙ্গার সমন্বয়ক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজয় সমাবেশের আয়োজন করে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ^বিদ্যালয়, স্কুলে-কলেজের আলমডাঙ্গার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৫৪ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৫৫ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।