লগইন
আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস  উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনী

আলমডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার আলমডাঙ্গা পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এই কর্মসূচি পালন করা হয়।

র‌্যালির পূর্বে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জনসাধারণের মাঝে সঠিকভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়। হাত ধোয়া প্রদর্শনী উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “পরিস্কার হাত স্বাস্থ্য সুরক্ষার অন্যতম শর্ত। সঠিক সময়ে এবং সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস আমাদের রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে।” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, পৌর সভার সচিব রাকিবুল ইসলাম, প্রধান সহকারি খাইরুল ইসলাম, হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, টিকাদান সুপারভাইজার বিল্লাল হোসেন, আনিসুর রহমান সিরাজুল ইসলাম, মোস্তাক আহমেদ, রোকনুজ্জামান, আব্দুর জব্বার লিপুসহ আলমডাঙ্গা পৌরসভার সকল স্টাফ। এবারের দিবসের মূল বার্তা ছিল, “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” ।

বক্তারা বলেন, শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে অনেক সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। শিশুদের হাত ধোয়ার বিষয়ে ছোটবেলা থেকেই অভ্যাস করাতে হবে। উল্লেখ্য, এ ধরনের কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলমডাঙ্গা পৌরসভা এ আয়োজনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত সমাজ গঠনের পথে এগিয়ে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩০ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩১ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।