লগইন
আলমডাঙ্গায় গর্ভকালিন মাতৃত্ব সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন দিলিপ কুমার আগরওয়ালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৩ | ০৬:০০ বিকাল ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় গর্ভকালিন মাতৃত্ব সেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন দিলিপ কুমার আগরওয়ালা


আলমডাঙ্গাবাসীর স্বাস্থ্যসেবায় ফ্রী অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলিপ কুমার আগরওয়ালা। আলমডাঙ্গায় গর্ভকালিন মাতৃত্ব সেবায় ২৪ ঘন্টা ফ্রি সার্ভিস দিবে তারাদেবী ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স। ২৯ জানুয়ারি রবিবার দুপুরে আলমডাঙ্গা টকিজ সিনেমা হলের অডিটরিয়ামে তারাদেবী ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমের তিনি অ্যাম্বুলেন্সের চাবী হস্তান্তর করেন। দিলীপ কুমার আগরওয়ালা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য এবং মায়ের নামে প্রতিষ্ঠিত তারা দেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই-এর পরিচালক ।

ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলিপ কুমার আগরওয়ালা


আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আলমডাঙ্গার সকল ভালো কাজে ও উদ্যোগের সাথে আমি থাকতে চাই। স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার তৃণমূলে পৌঁছে দিতে সরকারের পাশাপাশি সমাজের সক্ষমদেরও দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব পালনের জন্য সামর্থবানদের এগিয়ে আসা উচিত।
তিনি বলেন, আগামি জাতীয় নির্বাচনে এই আসনে যিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবেন, তার পক্ষে সবাইকে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার মানুষের জন্য সকল প্রকার শুভ ও ভালো কর্মকান্ডের সাথে আমি যুক্ত চাই।


নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করা তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা আরো বলেন, ফাউন্ডেশনের পক্ষ থেকে নানা ধরনের সেবামূলক কাজের পাশাপাশি চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মোট ৭ টি অ্যাম্বুলেন্স অসহায় মায়েদের মাতৃত্বকালীন সেবা দিয়ে আসছে। ইতোপূর্বে যখন এই ফ্রী অ্যাম্বুলেন্স সেবা চালু ছিল, সে সময় শুধু চুয়াডাঙ্গা জেলার ভেতর কার্যক্রম সীমাবদ্ধ ছিল। উন্নত চিকিৎসার স্বার্থে এবার তা কুষ্টিয়া শহর পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দেন।


তারাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা ইউনিটের সাধারন সম্পাদক ও আলমডাঙ্গা একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সাবেক সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, তারাদেবী ফাউন্ডেশন আলমডাঙ্গা ইউনিটের সহসভাপতি রহমান মুকুল, কোষাধ্যক্ষ বিজেস কুমার রামেকা, তারাদেবী ফাউন্ডেশনের কর্মকর্তা আলমগীর কবির শিপলু, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন আলমডাঙ্গা শাখার সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, সাধারন সম্পাদক হাজী মোঃ আব্দুল জলিল। আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাতের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম টুকুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাঈন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিলন হোসেন, বেলগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা রহিদুল ইসলাম, আশাদুল ইসলাম, রাজু আহমেদ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

১৭ মিনিট আগে
আলমডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

২৫ মিনিট আগে
মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনকে ঘিরে দুই বিএনপি পক্ষের সংঘর্ষে নিহত ১

গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

২৬ মিনিট আগে
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ সামরিক কর্মকর্তার সপরিবারে নিহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

১ ঘন্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডে ভূষিত অদম্য মেধাবী আরছিনা আক্তার

চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার নবাগত ডিসি আলমগীর কবিরের সঙ্গে  আলমডাঙ্গা ব্যায়ামাগারের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

৩ ঘন্টা আগে
ক্যানের ছিপিতে তৈরি পোশাকে বিশ্ব সুন্দরীর মঞ্চ মাতালেন থাইল্যান্ডের আনা সুয়েংগাম-ইয়াম

জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

৩ ঘন্টা আগে
জনতা ব্যাংকের বামুন্দি বাজার শাখার ৫০ বছর পূর্তি উদ্‌যাপন

মঙ্গলে রহস্যময় পাথরের সারি | বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

৪ ঘন্টা আগে
বিজ্ঞানীদের কাছেও যার ব্যাখ্যা নেই

খুলনার নার্সারিতে আবিষ্কৃত বহুরূপী ফুল | ‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

৪ ঘন্টা আগে
‘অরেঞ্জ বার্ড’ ও তার বিচিত্র পরিচয়

যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসকের অভিনব উদ্যোগ | কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

৫ ঘন্টা আগে
কচুরিপানা সরিয়ে জাগালেন জনসচেতনতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।