লগইন
আলমডাঙ্গায় এমপি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জুলাই, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় এমপি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন

আলমডাঙ্গায় এমপি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল এ স্লোগানকে সামনে রেখে গোবিন্দপুর নওদাবন্ডবিল গ্রামবাসির আয়োজনে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন কাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়। শুক্রবার ১২ জুলাই গোবিন্দপুর জোহা মাঠে উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন দুর্লভপুর আশার আলো যুবসংঘ বনাম আলমডাঙ্গা সানমুন সাউন্ড। উদ্বোধনী খেলায় উভয় দল ১টি করে গোল করে। পরে ট্রাইবেকারে আলমডাঙ্গা সানমুন সাউন্ড জয়লাভ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খেলা উদ্বোধন করেন আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আশরাফুল হক। এসময় তিনি বলেন খেলা করতে হলে, দিন দিন মাঠ কমছে। অথচ যুবকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিষয়টা বেশ জটিল অবস্থা ধারণ করেছে। একটা সুশৃঙ্খল ও কর্মঠ জাতিগোষ্ঠী গড়ে তুলতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলায় নৈপূণ্য দেখাতে হলে অবশ্যই নিয়োমিত প্রাক্টিস করতে হবে। ফুটবল খেলায় প্রাক্টিসের বিকল্প কিছু নেই। সুস্থ-সবল ও সামর্থবান জাতি গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে। এই মাঠে আপনারা নিয়মিত খেলাধুলার আয়োজন করবেন। সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী পাপন রহমান, রাজশাহি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা সাদেকুর রহমান পলাশ, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, সাবেক কলেজ ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রকি, আসিফ ইকবাল অটল, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব। বন্ডবিল গ্রামের গোবিন্দপুর নওদাবন্ডবিল গ্রামের রাসেল আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি তারিক হাসান, রাসেল আলী, আবুল কালাম,খানজারুল, নাঈ, সাইফুল, মুজাহিদ, সোহাগ, রাজন, নাহিদ প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন

১৭ মিনিট আগে
দেশজুড়ে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫১ জন

মক্কা প্রতিরক্ষা চুক্তি | মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান

১৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মেরুকরণে উভয়সংকটে পাকিস্তান

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২

২ ঘন্টা আগে
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক উদ্ধার, ধৃত ২

উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

৩ ঘন্টা আগে
উন্নয়ন মডেল হিসেবে ষোলটাকাকে গড়ার স্বপ্ন দেখছেন সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার থাকে না | শৈলকুপায় আইনমন্ত্রী

৩ ঘন্টা আগে
শৈলকুপায় আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন

নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

৪ ঘন্টা আগে
নারীর প্রতি সহিংসতা রোধে নীরবতা নয়, চাই কার্যকর প্রতিরোধ ও বিচার

স্মৃতির ফ্রেমে মাতিয়া বানু শুকু | শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

৫ ঘন্টা আগে
শিল্প, ত্যাগ ও ভালোবাসার অনন্য উপাখ্যান

নতুন প্রজন্মকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

৫ ঘন্টা আগে
নতুন প্রজন্মকে কৃষি ও প্রাণিসম্পদ খাতে উৎসাহিত করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১০০ টাকার এক বান্ডিল নোটের মূল্য ৩১ হাজার টাকা | নিলামে এমন চড়া দামের রহস্য কী?

৬ ঘন্টা আগে
নিলামে এমন চড়া দামের রহস্য কী?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।