লগইন
আলমডাঙ্গায় আবুল হোসেন নামের এক বৃদ্ধ দিনমুজুরের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় আবুল হোসেন নামের এক বৃদ্ধ দিনমুজুরের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার

আলমডাঙ্গায় আবুল হোসেন (৭৫) নামের এক বৃদ্ধ দিনমুজুরের লাশ পুকুরের পানি থেকে উদ্ধার করা হয়েছে। ১০ নভেম্বর ইটভাটায় দিনমুজুরের কাজ ঠিক করতে গিয়ে দরিদ্র বৃদ্ধ আর বাড়ি ফেরেননি। ১১ নভেম্বর সোমবার বেলা ১০টার দিকে পুকুরে বৃদ্ধের লাশ ভাসতে দেখে পুলিশে সংবাদ দিলে আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে।


মৃত বৃদ্ধ আবুল হোসেন আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের সর্দ্দার পাড়ার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
প্রতিবেশিরা জানান, বৃদ্ধ আবুল হোসেন দিনমুজুরের কাজ করতেন। ১০ নভেম্বর সকালে বেলগাছী ইউনিয়নের ফরিদুপর গ্রামের সেলিমের ইটভাটায় কাজ ঠিক করার বাড়ি থেকে বের হন। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। গতকাল সকালে ইট ভাটায় যাওয়ার রাস্তার পাশের পুকুরে বৃদ্ধের লাশ ভাসতে দেখে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরিবার ও এলাকাবাসী জানান যে বৃদ্ধের মৃগি রোগ ছিল। আগুন ও পানির নিকট গেলে তার রোগ প্রকট হয়ে উঠতো।


বৃদ্ধের বোন আরবিয়া জানান, তার ভাই আবুল হোসেনের মৃগী রোগ ছিল। কিছুদিন পূর্বে তার বাড়িতে গিয়ে আবুল হোসেনের মৃগী রোগ বেড়ে যায়। পরে আস্তে আস্তে ভাল হয়।


বৃদ্ধের ছেলে নূর ইসলাম জানান, তার পিতা আবুল হোসেন ছোট থেকে এ রোগে আক্রান্ত । যে কোন সময় তার এই রোগ বৃদ্ধি পায়। কয়েকদিন আগেও মসজিদে নামাজ পড়তে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে বাড়িতে নিয়ে গেলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, ফরিদপুর দোয়ারপাড়ার একটি পুকুরে লাশ ভাসছে সংবাদ পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে জানা যায় যে বৃদ্ধের নাম আবুল হোসেন। তিনি দিনমুজুরের কার করতেন। পরিবারের লোকজন জানান বৃদ্ধের মৃগী রোগ ছিল। পরিবারের লোকজনের কোন দাবী না থাকায় দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩১ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩২ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।