লগইন
আলমডাঙ্গায় আইনশৃংখলা রক্ষা ও  সিসি ক্যামেরা রক্ষনাবেক্ষন বিষয়ক উপদেষ্টা ও আহবায়ক কমিটি গঠন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ মার্চ, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় আইনশৃংখলা রক্ষা ও সিসি ক্যামেরা রক্ষনাবেক্ষন বিষয়ক উপদেষ্টা ও আহবায়ক কমিটি গঠন

আলমডাঙ্গা বাজারে আইনশৃংখলা রক্ষা ও তদারকি নিশ্চিত করতে শহরজুড়ে স্থাপিত সিসি ক্যামেরা রক্ষনাবেক্ষন বিষয়ক উপদেষ্টা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় বণিক সমিতির কার্যালয়ে শহরের আলাদা ৩১ টা সমিতির সম্বনয়ে এই কমিটি গঠন করা হয়। গঠিত কমিটির নেতৃবৃন্দ শহরের বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি ক্যামেরা মনিটরিং করবেন। এ জন্য সার্বক্ষনিক দেখভাল করতে একজন সিসি ক্যামেরা বিষয়ক ইঞ্জিনিয়ার নিয়োগের ব্যাপারে ঐক্যমত্য হন ব্যবসায়িক নেতৃবৃন্দ।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লাকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।


বণিক সমিতির সাধারন সম্পাদক কামাল হোসেনকে আহবায়ক, মুদি ও মনোহারি সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন, ক্যাবল ব্যবসায়ী সমিতির আমিরুল ইসলাম লিটন, গার্মেন্টস সমিতির সাধারন সম্পাদক কামরুল হক রনি, সাংবাদিক ফিরোজ ইফতেখার, চঞ্চল মাহমুদ, বনিক সমিতির সদস্য জয়নাল আবেদীন ক্যাপ ও কাঁচা মাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি ইমরুল কায়েসকে যুগ্মআহবায়ক করে আহবায়ক কমিটি গঠন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর কাপড়পট্টি সমিতির সভাপতি আলহাজ¦ গোলাম রহমান সিঞ্জুল, বণিক সহসভাপতি কামরুজ্জামান হিরা, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, গার্মেন্টস সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু, বাংলাদেশ জুয়েলার্স সমিতির আলমডাঙ্গা শাখার সভাপতি দীলিপ কুমার চৌধুরী, কাঁচামাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সম্পাদক সাইদুর রহমান বকুল, ক্লিনিক মালিক সমিতির আনোয়ার হোসেন জালাল, এসকে দুলু, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল হক ডিটু, সম্পাদক দেলোয়ার হোসেন, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ক্রীড়া সম্পাদক বাবলুর রহমান, দপ্তর সম্পাদক আইয়ুবুর রহমান, সদস্য আব্দুল ওহাব, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, ফজলুর রহমান বিশ্বাস, মীর মতিয়ার রহমান, মনিরুদ্দীন, রেজাউল হক তোতা, সিরাজুল ইসলাম এছাড়াও ফল ব্যবসায়ী সমিতি, মুদি ও মনোহারি সমিতি, কাঁচা বাজার সমিতি, স-মিল মালিক সমিতি, মোটর সাইকেল গ্যারেজ মালিক সমিতি, ভাংড়ি ব্যবসায়ী সমিতিসহ আলমডাঙ্গা শহরের সকল সমিতির সভাপতি সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

২২ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

২৩ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।