লগইন
আলমডাঙ্গাসহ ৫৬টি পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ জানুয়ারী, ২০২১ | ০৬:০০ বিকাল ৫৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গাসহ ৫৬টি পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারী

সারাদেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় নির্বাচনে ভোট গ্রহণ। এই ধাপে পৌরসভাগুলোয় নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারী। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারী। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারী বলে জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। আর সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রোববার কমিশন সভা শেষে আগারগাওস্থ নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ব্রিফিংএ পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেন। এই নিয়ে চার ধাপে ২০৬টি পৌরসভার তফসিল দেয়া হলো।

তফসিল অনুযায়ী, ইভিএম এ ভোট হবে ৩১ পৌরসভায়। আর এগুলো হলো, আলমডাঙ্গা, , ঠাকুরগাও, গোদাগাড়ী, লালমনিরহাট, মাধবদী, রাজবাড়ী, মুলাদী, শেরপুর, শিবগঞ্জ, বান্দরবান, বাগেরহাট, সাতক্ষীরা, চুনারুঘাট, হোমনা, দাউদকান্দি, পটিয়া, বাজিতপুর, গোপালপুর, কলাপাড়া, ,পুরশুরাম, কচুয়া, কালকিনি, নেত্রকোণা, চৌগাছা, রাঙ্গামাটি, মিরকাদিম, ফুলপুর, আক্কেলপুর, চাটখিল, আখাউড়া, রামগতি।

ব্যালেটে ভোট হবে যে ২৫টি পৌরতে সেগুলো হলো, জীবননগর , রাণীশঙকাইল, নওহাটা, তানোর, তাহেরপুর, পাটগ্রাম, নরসিংদী, গোয়ালন্দ, বানারীপাড়া, শ্রীবরদী, বড়াইগ্রাম, নাটোর, মাটিরাঙ্গা, সাতকানিয়া, চন্দনাইশ, হোসেনপুর, করিমগঞ্জ, কালিহাতি,  ফরিদগঞ্জ, বাঘারপাড়া, ডামুড্যা, মেলান্দহ, কালাই, নগরকান্দা ও কানাইঘাট।

নির্বাচন কমিশন সূত্র বলছে, সারাদেশে মোট ৩২৯টি পৌরসভা আছে। এর আগে গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি এবং গত ৩ ডিসেম্বর দ্বিতীয় ধাপের ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম ধাপে পৌরসভাগুলোতে আগামী ২৮ ডিসেম্বর ও দ্বিতীয় ধাপে পৌরসভাগুলোতে আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন হবে ৩০ জানুয়ারি।

ইসি সূত্র জানায়, বতর্মানে দেশে ৩২৯টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী ২৫৯টি। এর মধ্যে তিন ধাপে ১৫০টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পৌরসভাগুলোতেও নির্বাচন হয়ে যাবে। আইন অনুযায়ী পৌরসভায় নির্বাচিত মেয়র-কাউন্সিলরদের মেয়াদ শেষ হওয়ার পূর্বে ৯০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে চারটি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৩৪ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।