লগইন
আলমডাঙ্গার হাউসপুর গ্রামে বাড়ির প্রাচীর নির্মান করতে না দেওয়ার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৪ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার হাউসপুর গ্রামে বাড়ির প্রাচীর নির্মান করতে না দেওয়ার অভিযোগ

আলমডাঙ্গার হাউসপুর গ্রামে বাড়ির প্রাচীর নির্মান করতে না দেওয়ার অভিযোগ উঠেছে লোকমানসহ তার ভাইবোনদের বিরুদ্ধে। ১৪ নভেম্বর সোমবার আসাননগর গ্রামের লাল্টু তার মায়ের নামে দীর্ঘবছর আগে ক্রয়কৃত জমিতে প্রাচীর নির্মান করতে গেলে লোকমানসহ তার ভাইবোন বাঁধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।


জানাগেছে, উপজেলার আসাননগর গ্রামের মৃত খেদ আলী মন্ডলের স্ত্রী শাহারন নেছা ও তার ভাই জাহের আলী হাউসপুর গ্রামে কিছু শতক জমি ক্রয় করে। কিছুদিন পর জাহের আলী তার অংশ হাউসপুর গ্রামের মৃত মিন্নাল খাঁর ছেলে মেয়েরা ক্রয় করে। এই জমি ক্রয়ের পর তারা সবটুকু জমি জোরপূর্বক ভোগদখল করতে থাকে। লাল্টু তার মায়ের জমিতে প্রাচীর নির্মানের জন্য ইট নিয়ে গেলে তা ফেলে দিয়ে নষ্ট করেছে। এবিষয়ে ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামের নিকট লাল্টু তার মায়ের জমি দখল নেওয়ার জন্য অভিযোগ করেন। ১৪ নভেম্বর শাহারনের জমির অংশে তার ছেলে লাল্টু প্রাচীর নির্মান করতে গেলে লোকমানসহ তার বোনেরা বাধাঁ প্রদান করে। এসময় হাউসপুর গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এবিষয়ে লাল্টু বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, ডাউকি ইউনিয়ন পরিষদে লাল্টু লিখিত অভিযোগ করে, প্রথমে নোটিশ করা হলে বিবাদী পক্ষ হাজির হয়নি। পরবর্তীতে ২য় নোটিশে জমি মাপ জোক করার জন্য তারিখ ও সময় দেওয়া হয়। বিবাদী কোন কাগজপত্র দেখায়নি। ধার্য তারিখে জমি মাপজোক করতে গেলে বিবাদী পক্ষ বাধা প্রদান করে। এসময় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৩৬ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৬ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৬ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১০ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১১ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১২ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

১২ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন সুমন

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন : ৫ হাজার টাকা জরিমানা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।