লগইন
আলমডাঙ্গার সকলের পরিচিত প্রাক্তন ব্যাংক কর্মকর্তা এস এম খলিলুজ্জামান আর নেই
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ মে, ২০২৪ | ০৬:০০ বিকাল ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার সকলের পরিচিত প্রাক্তন ব্যাংক কর্মকর্তা এস এম খলিলুজ্জামান আর নেই

আলমডাঙ্গা শহরের অত্যন্ত ভদ্র ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত প্রাক্তন ব্যাংক কর্মকর্তা এস এম খলিলুজ্জামান আর নেই ( ইন্না লিল্লাহি --- রাজিউন)। শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় থানাপাড়াস্থ নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন।


মরহুম এস এম খলিলুজ্জামান আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেনের সন্মন্ধী ও পুরাতন পাঁচলিয়া গ্রামের ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান। চাকরিসূত্রে দীর্ঘ বছর তিনি আলমডাঙ্গা শহরের থানাপাড়ায় নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন।


পুরাতন পাঁচলিয়ার মরহুম শেখ আব্দুল জলিলের ৯ সন্তানের মধ্যে শেখ খলিলুজ্জামান ছিলেন দ্বিতীয়। শিক্ষা জীবন শেষে তিনি বাংলাদেশ অগ্রণী ব্যাংকে যোগ দেন। ২০১০ সালে তিনি আলমডাঙ্গা শাখার ম্যানেজার হিসেবে দায়িত্বরত অবস্থায় অবসর গ্রহণ করেন।


ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। ধর্মপ্রাণ প্রাক্তন এই ব্যাংক কর্মকর্তা অত্যন্ত ভদ্র ও সজ্জন হিসেবে পরিচিত ছিলেন। মৃদু স্ব্ররে কথা বলতেন।


তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শহরে শোকের ছায়া নেমে আসে। অমায়িক ও সজ্জন ব্যক্তিকে শেষ বারের মত দেখতে ছুটে যান আত্মীয় অনাত্মীয় সকলেই।


জানাযা শেষে বাদ আছর আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দুআ চেয়েছেন বড় ছেলে এস এম হাসানুজ্জামান সবুজ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

২ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।