সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার মেধাবী ছাত্র আরমান হোসেন লিমনের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
আলমডাঙ্গার মেধাবী ছাত্র আরমান হোসেন লিমন লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন আছে। লিমন গত ২৫ জুলাই উন্নত চিকিৎসার জন্য ভারতে গেছেন।
জানাগেছে, আলমডাঙ্গা বাবুপাড়ার দিনমুজুর লালু আলীর একমাত্র মেধাবী ছাত্র আরমান হোসেন লিমন(১৮)। লিমন কয়েকবার জাতীয় পুরস্কার পেয়েছে। সে দেশ ও দেশের বাইরে রোভার স্কাউটিং ক্যাম্প করেছে। সে আলমডাঙ্গা সরকারি কলেজ থেকে ২১ সালে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। এ বছর দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
সে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হওয়ার কারণে তার আর পরীক্ষা দেওয়া হলো না। দীর্ঘদিন ধরে লিমন লিভার সিরোসিস রোগে আক্রান্ত। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে দিনমুজুর বাবা হাফিয়ে গেছে। বর্তমানে তার লিভার প্রায় একশ ভাগ নষ্ট হয়ে গেছে। লিমনের উন্নত চিকিৎসার জন্য তার বন্ধুরাসহ আলমডাঙ্গা বিভিন্ন সমাজের মানুষ টাকা উঠিয়ে তাকে ভারতের ভেলোরের সিএমসি হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তার চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন। আপনাদের দেওয়া এক একটি টাকা ফিরিয়ে দিতে পারে লিমনের জীবন । বিকাশে ও নগদ নাম্বার ০১৭১৯-৩০৭৯০৩, ডাচবাংলা ব্যাংক স্টুন্ডেন্ট অ্যাকাউন্ট নাম্বার- ২৫১১০৭০০২০৬২৩, সাব্বির আহমেদ।
লিমনের বন্ধু সাব্বির আহমেদ বলেন, আমরা সকল বন্ধুরাসহ ছোট ও বড় ভাইয়েরা মিলে লিমনের চিকিৎসার জন্য টাকা উঠাচ্ছি। যে যেখান থেকে সাহায্য করতে চাচ্ছেন আমাদের হোয়াটস অ্যাপ বা ফোন ০১৭১৯-৩০৭৯০৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। দেশের বৃত্তবানরা ও দেশের বাইরে থাকা প্রবাসীরা লিমনের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলে লিমন আবারও আমাদের মাঝে ফিরে আসবে এটাই আশা করি। সকলে তার জন্য দোয়া করবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১১ ঘন্টা আগে