সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ট্রেনে কেটে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কেটে মধ্য বয়সী অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার রাতের ট্রেনে ওই মহিলা কাটা পড়ে মারা যান।
স্টেশন সুত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা ট্রেনটি রাত সোয়া ১২ টার দিকে মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এ সময় স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে সিগন্যালের নিকট মধ্য বয়সী অজ্ঞাত ওই মহিলা ট্রেনে কেটে মৃত্যু বরণ করেন। মৃত মহিলার অদূরের রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা ট্রেনে কেটে মধ্য বয়সী অজ্ঞাত এক নারী মারা যান।
মৃত নারীর কাছে ভিক্ষা করা সিলভারের একটি হাড়ি ও তার মধ্যে অল্প কিছু চাল দুই টাকার কয়েকটি লোট ছিল। ষ্টেশনের গেটম্যান আব্দুল্লা আল মামুন জানান, রাতের ঢাকাগামী ট্রেনে কেটে তিনি মারা যান। ওই নারী ভিক্ষুক আথবা মানসিক ভারসাম্যহীন হতে পারে। তার পরিচয় পাওয়া যায়নি। তাকে চুয়াডাঙ্গা জিআরপি ওই নারীর লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
৩৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৭ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১২ ঘন্টা আগে