ফন্ট
সাইজ:
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অডিও তৈরি হচ্ছে...
০০:০০
০০:০০
লাইভ
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় নানা বাড়ি বেড়ােেত এসে লাশ হয়ে ফিরলেন গাংনী হেমায়েতপুরের শিশু মাহফুজ
হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়িয়ার নানা বাড়ি বেড়াতে এসে মাথাভাঙ্গা নদীতে ডুবে গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের শিশু মাহফুজের মৃত্যু হয়েছে । ১৫ জুলাই দুপুরে ভাংবাড়িয়া কারিগরপাড়ার মাথাভাঙ্গা নদীর ব্রিজের নিচে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।
জানাগেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিশু মাহফুজ(৮) ঈদে নানা বাড়ি উপজেলার ভাংবাড়িয়া গ্রামের ডাবলুর বাড়িতে বেড়াতে আসে। ১৫ জুলাই দুপুর ২টার দিকে মাহফুজ বন্ধুদের সাথে নানা বাড়ির পাশেই মাথাভাঙ্গার ব্রিজের নিচে গোসল করতে নামে। কিছুক্ষণ পর মাহফুজের বন্ধুরা তাকে খুজে না পেয়ে নানা ডাবলুকে সংবাদ দেয় যে সে পানিতে ডুবে গেছে।
নানার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে মাথাভাঙ্গা নদী থেকে মাহফুজকে উদ্ধার করে। শিশু মাহফুজকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে তার লাশ তার পিতা মিজানুর রহমানসহ পরিবারের লোকজন এসে হেমায়েতপুর নিয়ে যায়। গতকালই শিশু মাহফুজের লাশ দাফন করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৬ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১১ ঘন্টা আগে