লগইন
আলমডাঙ্গার বক্সীপুরে মেয়ের ইটের আঘাতে বাবার মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার বক্সীপুরে মেয়ের ইটের আঘাতে বাবার মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মেয়ের ইটের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ের মাথায় আঘাত করলে ক্ষুদ্ধ মেয়ে ইট তুলে বাবার মাথায় ছুড়ে মারেন। এতে বাবার মাথা ফেটে যায়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রবিবার সকাল ১০ টার দিকে বক্সিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মেয়ে ববিতা খাতুনকে আটক করেছে।


আটক ববিতা খাতুন জানান, "আমি দেবররের সাথে চুয়াডাঙ্গা শহরে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। দেবরের সাথে কথা বলার দরকার। কিন্তু আমার মোবাইল ফোনে ব্যালেন্স ছিল না। ৫ম শ্রেণিতে পড়া আমার ছেলে আকুলকে ফ্লেক্সি দিতে ২০ টাকা দিয়্রছিলাম। কিন্তু টাকা আসেনি। এ সব কথা ছেলেকে জিজ্ঞেস করছিলাম। ছেলে আমস্র কথায় কর্ণপাত করছিল না। এই নিয়ে আব্বা আমার ছেলেকে ধারধর করছিল। আমি নিষেধ করলে আমাকে তার হাতে থাকা দা দিয়ে কোপ মারে। এই নিয়ে গোন্ডগোল হয়েছে।"


সানোয়ার হোসেন উপজেলার রেলজগন্নাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। কয়েক বছর ধরে তিনি শ্বশুরবাড়ি বক্সিপুর গ্রামে বসবাস করেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, রবিবার সকাল ১০ টার দিকে সানোয়ার হোসেন তার নাতি ছেলেকে কিল থাপ্পড় মারেন। এ সময় মেয়ে ববিতা বাধা দিতে গেলে তাকেও হাতে থাকা হেসো দিয়ে কোপ মারেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মেয়ে ববিতা খাতুন (৩০) ইট তুলে বাবার মাথায় ছুড়ে মারেন। এতে বাবা সানোয়ার হোসেনের মাথা ফেটে যায়। তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সানোয়ার হোসেনের মৃত্যু হয়।


ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ববিতার মামাত ভাই ও প্রতিবেশী মতিয়ার রহমান মিন্টু জানান, আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না। সংবাদ পেয়ে বাড়ি এসে শুনেছি ববিতার ছেলেকে মারধর করার সময় সে বাধা দিতে গেলে তাকেও মারতে থাকেন তার বাবা। এ সময় ববিতা ইট দিয়ে তার বাবার মাথায় মারলে তিনি গুরুতর জখম হন। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান।


থানার এসআই রাশিদুল ইসলাম জানান, মেয়ে ববিতার ইটের আঘাতে বাবা সানোয়ার হোসেন রক্তাক্ত জখম হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। অভিযুক্ত ববিতাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


এদিকে, রাগের বশে ঘটে যাওয়া এ প্রাণঘাতী দুর্ঘটনায় গ্রামের অনেককেই দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। পিতৃ হত্যায় অভিযুক্ত মেয়ে ববিতা নিজেও শিশুর মা। তার ছেলে ৫ম শ্রেণিতে পড়ে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১৫ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১৫ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।