লগইন
আলমডাঙ্গার জিসান টাওয়ারে পুলিশের অভিযান: মক্ষিরানীসহ দুই যুবতী আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ জানুয়ারী, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার জিসান টাওয়ারে পুলিশের অভিযান: মক্ষিরানীসহ দুই যুবতী আটক

: আলমডাঙ্গার কলেজ মোড়ের 'জিসান টাওয়ার'র পঞ্চমতলায় গড়ে ওঠা রঙ্গশালায় পুলিশ অবশেষে অভিযান চালিয়েছে। ২১ জানুয়ারি শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রঙ্গশালার মক্ষিরানীসহ দুই যুবতীকে আটক করেছে। এ সময় রঙ্গশালায় আনন্দ নিতে আসা আরজ নামের এক যুবক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দীর্ঘদিন ধরে জিসান টাওয়ারে সংঘটিত নারী ব্যবসার অভিযোগ করে আসছিলেন। কিন্ত বাড়ির দেখভালের দায়িত্বে থাকা হাসমত আলীর বিরুদ্ধে টাওয়ারের পঞ্চমতলায় রঙ্গশলীলা প্রচ্ছন্ন সহযোগীতার অভিযোগ করেছেন অনেকে।


স্থানীয়রা জানান, উপজেলার খেজুরতলা গ্রামের ইতালী প্রবাসী মখলেছুর রহমান হিয়া কলেজ মোড়ে জিসান টাওয়ার নামের একটি বহুতল ভবন নির্মান করেন। ভবনটি দেখভালের দায়িত্ব পান তার শ্বশুর হাসমত আলী। তিনি বহুল আলোচিত মর্জিনা বেগমকে ভবনের পঞ্চম তলা ভাড়া দেন। এখানেই গড়ে তোলা হয়েছে রঙ্গশালা। দিনে অথবা রাতে নারী-পুরুষ অবাধে মিলিত হয় পঞ্চম তলায়।


এই পঞ্চম তলাকে ঘিরে একটি চক্রও গড়ে উঠেছে। চক্রের সদস্যরা নারীর সঙ্গ নিতে আগ্রহী পুরুষদের টাওয়ারের পঞ্চম তলায় উঠিয়ে দিয়ে আটক করে প্রতারনা করার অভিযোগ রয়েছে। এখানে মাঝেমধ্যেই ঘেরাও দেওয়ার ঘটনা ঘটে।


এ সব ঘটনা স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তারা হাসমত আলীকে একাধিকবার এবিষয়ে অভিযোগ দিলেও তিনি কর্নপাত করেননি বলে অভিযোগ তুলেছেন অনেকে। পঞ্চম তলায় রঙ্গলীলা চলতেই থাকে।


গত ২১ জানুয়ারি শনিবার রাতে ঘেরাও পার্টির সদস্যরা জিসান টাওয়ারে ঘেরাও করে। পুলিশ আসার আগেই রঙ্গলীলায় মত্ত থাকা আরজ আলী নামের এক যুবক পালিয়ে যায়। তবে তিন মহিলাকে আটক করে থানায় নেয় পুলিশ। তাদের গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৬ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৬ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৫৮ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।