লগইন
আলমডাঙ্গার ছোট-পুটিমারীর মাদকসম্রাট সামিম আটক, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ এপ্রিল, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ছোট-পুটিমারীর মাদকসম্রাট সামিম আটক, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আলমডাঙ্গার ছোট-পুটিমারী গ্রামের মাদক সম্রাট শামিম খন্দকারকে আটক করেছে পুলিশ। গত ১৪ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৯টায় ছোটপুটিমারী মাদ্রাসার নিকট ভূট্টা ক্ষেতের মধ্যে থেকে আটক করে। তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।

এলাকাসূত্রে জানাযায়, উপজেলার জেহালা ইউনিয়ন মানেই মাদকের অভায়রণ্য। বিভিন্ন গ্রামে সহজেই মিলতো চোলাই মদ, গাঁজা, ইয়াবাসহ ট্যাপেন্ডাডল ট্যাবলেট। বর্তমান আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথের উদ্যোগে ওই ইউনিয়ন জুড়ে চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশ। অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে জেহালা ইউনিয়ন। মাদক সেবনকারীরাও স্বাভাবিক জিবনে ফিরতে শুরু করেছে। তবে ছোট-পুটিমারী গ্রামের মৃত খন্দকার আবু সাইদের ছেলে সামিম খন্দকার গোপনে রমরমা ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছে।

পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়েও সে থাকে ধরা ছোয়ার বাইরে। গত শুক্রবার রাতে মুন্সিগঞ্জ ফাঁড়িপুলিশের নিকট সামিমের বিরুদ্ধে গোপনে মাদক বিক্রয়ের তথ্য আসে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথের নির্দেশে রাত সাড়ে ৯টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ ফাঁড়ির আইসি এসআই তাপস কুমার ও এএসআই শিপন মিয়া। ছোট-পুটিমারী গ্রামের মাদ্রাসা সংলগ্ন ভুট্টা ক্ষেতে রাস্তার উপর থেকে তাকে আটক করে।

তার শরীর তল্লাশী করে ২০ পিস ইয়াবা ও ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে সামিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, মুন্সিগঞ্জ এলাকার মাদক সম্রাট সামিমের বিরুদ্ধে আলমডাঙ্গা থানাসহ বিভিন্ন থানায় এক ডজন মাদক মামলা রয়েছে। তিনি ইতিপূর্বে বিভিন্ন মাদক মামলায় কারাভোগ করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৩৯ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৩৯ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।