লগইন
আলমডাঙ্গার কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন

আলমডাঙ্গা কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। " শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে, সব শিশু দুধ পাবে অনায়াসে" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৩১ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলার কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।


উদ্বোধনকালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের শিশুদের পুষ্টির অভাব দূর করতে এ প্রকল্প হাতে নিয়েছেন। এটা শুধু কালিদাসপুর স্কুল নয়,পর্যায়ক্রমে প্রতিটি স্কুলকে এ প্রকল্পের আওতায় আনা হবে। আপনারা যারা উপন্থিত আছেন আপনারা বাড়িতে গরু পালন করবেন। এতে শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব হবে।

তিনি বলেন, আমাদের সরকার শিক্ষাবান্ধব সরকার। ছেলেমেয়েদের বিনামূল্য বই দেওয়া,প্রতিটি স্কুলের ভবন নির্মাণ করাসহ শিক্ষাখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভ‚মি রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহাম্মেদ সাঈদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, নাগদাহ ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল জোয়ার্দ্দার।

স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. এএনএম মোস্তাকিন মুকুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার আজিজুল হাকিম, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল, কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বানু, সভাপতি আশরাফুল, সহকারি শিক্ষক আকলিমা খাতুন, আসমা পারভীন, আশরাফুল ইসলাম, ফারজানা জাহান, রেহানা পারভীন, আরজিনা পারভীন, আসমা খাতুন, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল হক, সাবেক যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম রকি, নাজিম উদ্দিন, রাহুল প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১ ঘন্টা আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১ ঘন্টা আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৮ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৮ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১২ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১৩ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১৩ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৪ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।