লগইন
আলমডাঙ্গার কলেজপাড়ায় ঘরের দরজা ভেঙ্গে প্রবাসী মাসুদের মৃতদেহ উদ্ধার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার কলেজপাড়ায় ঘরের দরজা ভেঙ্গে প্রবাসী মাসুদের মৃতদেহ উদ্ধার

আলমডাঙ্গার কলেজপাড়ায় ঘরের দরজা ভেঙ্গে প্রবাসী মাসুদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। কলেজপাড়ার নিজ বাড়ির শয়নকক্ষের মেঝেতে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় মাসুদের মৃতদেহ উদ্ধার করে। শুক্রবার রাতে মাসুদ বাড়িতে একাই ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।


নিহত সামসুল আলম মাসুদ (৩৮) ডাউকি ইউনিয়নের বাদেমাজু খন্দকারপাড়ার মৃত কাজী রফি উদ্দিনের এক মাত্র ছেলে। বর্তমানে তিনি আলমডাঙ্গা কলেজপাড়ার বাড়িতে বসবাস করেন।
সামসুল আলম মাসুদ দীর্ঘ বছর সৌদি আরবে ছিলেন।

সৌদিয়ারবে পর পর দুই বার স্টোকে আক্রান্ত হলে গত দুই বছর আগে তিনি দেশে চলে আসেন। মাসুদের ইসমাঈল(৬) নামের একটি ছেলে ও মরিয়ম নামের দুই বছরের একটি মেয়ে রয়েছে।


সামসুল আলম মাসুদের ছোট বোন পপি খাতুন জানান, শুক্রবার রাতে ভাই একাই বাড়িতে ছিলেন। মা গ্রামের বাড়িতে যান। ভাবি ছেলে-মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে ভাইকে মোবাইলে অনেকবার কল দিলেও রিসিভ হয়নি। পরে সন্দেহ হলে প্রতিবেশিরা একটি জালানার ফাঁক দিয়ে টর্চ লাইটের আলো ফেলে দেখতে পান মশারিসহ মেঝেতে মাসুদের লাশ পড়ে আছে। এরপর থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় মাসুদের মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশি ও এলাকাবাসি জানান, সামসুল আলম মাসুদ ইতোপূর্বে দুই বার স্ট্রোক করেছিলেন। গতরাতে বাড়িতে তিনি একাই ছিলেন। আবারও স্ট্রোক করার কারণে তার মৃত্যু হতে পারে বলেও জানান তারা।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, কলেজপাড়ার একটি বাড়িতে তালাবদ্ধ ও ভেতর থেকে দরজা বদ্ধ ঘরে লাশ পড়ে আছে এমন সাংবাদ পাই। দ্রæত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা এসে গেটের তালা ও দরজা ভেঙ্গে মাসুদের মৃতদেহ উদ্ধার করি। আলামত অনুযায়ী তার স্ট্রোকজনিত কারনে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

১৪ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

১৫ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

১ ঘন্টা আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।