লগইন
আলমডাঙ্গার ওসমানপুর গ্রামে বাড়ির সামনে জোর করে গাড়িতে গরু উঠানো ঢিবি করাকে কেন্দ্র করে মারামারি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ | ০৬:০০ বিকাল ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গার ওসমানপুর গ্রামে বাড়ির সামনে জোর করে গাড়িতে গরু উঠানো ঢিবি করাকে কেন্দ্র করে মারামারি

আলমডাঙ্গার ওসমানপুর গ্রামে বাড়ির সামনে জোর করে গাড়িতে গরু উঠানো ঢিবি করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ৩জন আহত হয়েছেন। ১০ ফেব্রæয়ারি সকাল সাড়ে ১০টার দিকে এ মারামারির ঘটনা ঘটে।


জানাগেছে, আলমডাঙ্গার ওসমানপুর বাজার কমিটির সভাপতি সাবেক সেনা সদস্য ইব্রাহিম হোসেন বাজারের পাশের শাজাহান মিয়ার বাড়ির সামনে গাড়িতে গরু উঠানোর জন্য জোর করে ঢিবি তৈরি করছিল। এসময় বাড়ির মালিক শাজাহান মিয়া বাধা দেন। এতে দুজনের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর কিছুক্ষণ পর শাজাহান মিয়ার ইটভাটার কিছু শ্রমিক ঘটনাস্থলে উপস্থিত হন। তারাও জোর করে ঢিবি তৈরির বাকবিতন্ডায় অংশ নেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে শ্রমিকদের ভেতর থেকে কেউ একজন ইব্রাহিমের মাথায় আঘাত করেন।

ইব্রাহিমের মাথা ফেটে যায়। এসময় ইব্রাহিমের ছোটভাই আব্দুল আলিমসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌছে শাজাহান মিয়াকে তাড়া করে। জীবন বাঁচাতে তিনি পাশের মকছেদ মাস্টারের বাড়ি ভেতর ঢুকে আশ্রয় নেন। ইব্রাহিম ও আলিম লোকবল নিয়ে ওই বাড়িতে ঢুকে শাজাহান মিয়াকে বেদম প্রহার করে বেরিয়ে আসে। এসময় শাজাহান মিয়াকে বাঁচাতে এগিয়ে আসেন তার ভাতিজা বদরুলের স্ত্রী সনিয়া খাতুন। তারা তাকেও বেধড়ক পেটায়।

তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স হারদি হাসপাতালে নিয়ে ভর্তি করে। হারদী হাসপাতাল থেকে শাজাহান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেলারেল হাসপাতালে পাঠানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

৬ মিনিট আগে
টেলিভিশনে আজ যেসব খেলার সরাসরি সম্প্রচার (২৬ নভেম্বর ২০২৬)

‘আমার সবুজ পাসপোর্টটাই থাক’ | প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

৭ মিনিট আগে
প্রখ্যাত সাংবাদিক মনজুরুল হকের স্মৃতিতে ড. শাহদীন মালিক

হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

৫৯ মিনিট আগে
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা

মেয়াদের শেষ প্রান্তে গঙ্গা চুক্তি | অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

৭ ঘন্টা আগে
অনিশ্চয়তায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও সেচব্যবস্থা

দেশের বিভিন্ন সড়কে দীর্ঘসূত্রতা | চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

৭ ঘন্টা আগে
চরম জনদুর্ভোগ, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব

চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ

গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

১১ ঘন্টা আগে
গাংনীতে জমি বিরোধের জেরে বাঁশের বেড়ায় বৃদ্ধার চলাচলের পথ অবরুদ্ধ, পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

১২ ঘন্টা আগে
জ্বালানি সংকট ও চড়া সুদে ধুঁকছে শিল্প খাত, মূলধনী যন্ত্রপাতি কেনা কমেছে ৯৪ শতাংশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

১২ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

১৩ ঘন্টা আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।