সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রেজাউল গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ পিস ট্যাপেন্টাডলসহ গোবিন্দপুর সোহাগমোড়ের মাদক ব্যবসায়ী রেজাউলকে গ্রেফতার করেছে। ১৩ অক্টোবর রাতে রেল ষ্টেশন এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর সোহাগমোড়ের আজিবার রহমানের ছেলে রেজাউল (৪১) দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। সে প্রায়ই বিভিন্ন এলাকা থেকে মাদব ক্রয় করে নিয়ে এসে এলাকায় বিক্রয় করে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
শুক্রবার রাতে আলমডাঙ্গা থানার এসআই হাদীউজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রেল ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার করে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এ বিষয়ে তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ইউনুসুল হুদা
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগরে সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
৮ ঘন্টা আগে
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল নেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
১৪ ঘন্টা আগে